শিক্ষা
মায়ের লাশ বাড়িতে রেখে এসএসসি পরীক্ষা দিল মোরশেদ
NewsView

মোরশেদ প্রামানিক
নিউজভিউ ডেস্ক
জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষার মুখোমুখি ক্ষেতলাল উপজেলার এক এসএসসি পরীক্ষার্থী। একদিকে মায়ের চিরবিদায়ের স্তব্ধতা, অন্যদিকে নিজের ভবিষ্যৎ গড়ার লড়াই। সব শোক বুকে চেপে, বাড়িতে মায়ের লাশ রেখে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে মোরশেদ প্রামাণিক নামের এক শিক্ষার্থী।
শনিবার দিবাগত রাতে মায়ের মৃত্যুর পর রবিবার সকালে ক্ষেতলাল পাইলট বালিকা বিদ্যালয় কেন্দ্রে সাধারণ বিজ্ঞান পরীক্ষায় অংশ নেয় সে। মোরশেদের এই অদম্য মানসিকতা এবং দায়িত্ববোধ উপস্থিত শিক্ষক, শিক্ষার্থীসহ পুরো এলাকায় এক আবেগঘন পরিস্থিতির সৃষ্টি করেছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, উপজেলার বড়াইল ইউনিয়নের মাটিহাঁস গ্রামের মহসিন আলী প্রামাণিকের ছেলে মোরশেদ প্রামাণিক। সে বিনাই জসীমউদ্দীন মেমোরিয়াল বিদ্যানিকেতনের ছাত্র। তার মা আছমা বিবি পারুল (৪৩) দীর্ঘদিন ধরে নানা শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। শনিবার রাত ২টার দিকে নিজ বাড়িতে তিনি মারা যান। মায়ের আকস্মিক মৃত্যুতে পুরো পরিবারে যখন মাতম চলছে, তখন নিজের ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে অশ্রুভেজা চোখে পরীক্ষার হলের দিকে রওনা হয় মোরশেদ। সকাল ৯টায় নির্ধারিত সময়ে ক্ষেতলাল পাইলট বালিকা বিদ্যালয় কেন্দ্রে সাধারণ বিজ্ঞান পরীক্ষায় সে অংশ নেয়।
ক্ষেতলাল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ কেন্দ্রের হল সুপার মো. আবু তাহের আকন্দ জানান, মোরশেদের চোখ-মুখে মা হারানোর স্পষ্ট ছাপ ছিল। তবে সে অত্যন্ত ধৈর্যের সঙ্গে পরীক্ষা শেষ করেছে। তার এই কঠিন সময়ে কেন্দ্র কর্তৃপক্ষের পক্ষ থেকে তাকে সব ধরনের মানসিক সহযোগিতা দেওয়া হয়েছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, মোরশেদের পরীক্ষা শেষ হওয়ার পর রবিবার দুপুরে জানাজা শেষে তার মায়ের লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

লোড হচ্ছে...