নারায়ণগঞ্জসোনারগাঁও
সোনারগাঁয়ে অবৈধ গ্যাস চুরিতে চুন কারখানার মালিকের কারাদণ্ড
NewsView5

নিউজভিউ ডেস্ক
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অবৈধ গ্যাস সংযোগ ব্যবহার করে রাষ্ট্রীয় সম্পদ চুরির অভিযোগে একটি চুন কারখানার মালিককে দণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১১ জুন) আঞ্চলিক বিক্রয় বিভাগ সোনারগাঁওয়ের অভিযানে ইছাপাড়া এলাকায় মেসার্স প্রান্ত ট্রেডার্স নামের কারখানায় অভিযান চালানো হয়। সেখানে অবৈধ গ্যাস সংযোগের প্রমাণ পাওয়ার পর কারখানার মালিক আবু বক্করকে আটক করে আদালতে তোলা হয়।
পরে তাকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫ হাজার টাকা জরিমানা করা হয়। সংশ্লিষ্টরা জানান, অবৈধ গ্যাস সংযোগ বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

লোড হচ্ছে...