অর্থ-বাণিজ্যসদর
অবকাঠামোগত উন্নতি হলে ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে: সোহেল সারোয়ার
NHP NewsView

নিউজভিউ
সমৃদ্ধ নারায়ণগঞ্জ বিনির্মাণে ব্যবসায়ী, জনপ্রতিনিধি এবং প্রশাসনের যৌথ প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেছেন নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সিনিয়র সহ-সভাপতি মোরশেদ সারোয়ার সোহেল। বৃহস্পতিবার নারায়ণগঞ্জ ক্লাবে চেম্বার আয়োজিত ইফতার মাহফিলে তিনি এই আহ্বান জানান। তিনি বলেন, পবিত্র রমজানের শিক্ষা হলো সহমর্মিতা ও দায়িত্ববোধ, যা আমাদের পারস্পরিক সম্পর্ক সুদৃঢ় করে একসঙ্গে এগিয়ে যাওয়ার প্রেরণা জোগায়।
অনুষ্ঠানে উপস্থিত সংসদ সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে মোরশেদ সারোয়ার সোহেল বলেন, জেলার যোগাযোগ ও অর্থনৈতিক অবকাঠামো উন্নয়নে তাঁরা অগ্রণী ভূমিকা রাখবেন। তিনি উল্লেখ করেন, অবকাঠামোগত উন্নতি হলে ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে, যা সরাসরি জেলার সামগ্রিক অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে। চেম্বারের সভাপতি মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর নেতৃত্বে সংগঠনটি বর্তমানে আরও গতিশীল ও আধুনিক হচ্ছে বলেও তিনি জানান।
ব্যবসায়িক কর্মকাণ্ডের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা পালনেও নারায়ণগঞ্জ চেম্বার সক্রিয় বলে দাবি করেন এই নেতা। তিনি সম্প্রতি বাফুফের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের প্রসঙ্গ টেনে বলেন, এটি ক্রীড়া উন্নয়নে তরুণ সমাজকে উৎসাহিত করবে। এ ছাড়া সদস্যদের স্বাস্থ্যসেবায় বিশেষ ছাড় নিশ্চিত করতে বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিকের সঙ্গে সমন্বয়ের মতো মানবিক উদ্যোগের কথা তিনি তুলে ধরেন।
নগরের অন্যতম প্রধান সমস্যা যানজট নিরসনে প্রশাসনের সঙ্গে একাত্মতা প্রকাশ করে মোরশেদ সারোয়ার সোহেল বলেন, এটি সমাধান করার প্রাথমিক দায়িত্ব সিটি কর্পোরেশন ও প্রশাসনের হলেও একটি দায়িত্বশীল সংগঠন হিসেবে চেম্বার যেকোনো গঠনমূলক প্রস্তাবনায় সহযোগিতা করতে প্রস্তুত। তিনি জোর দিয়ে বলেন, দলমত নির্বিশেষে আজকের এই ঐক্যই আমাদের মূল শক্তি, যা ভবিষ্যতে নারায়ণগঞ্জের টেকসই উন্নয়নে মাইলফলক হিসেবে কাজ করবে।

লোড হচ্ছে...