রাজনীতিসদর
আমাদের লক্ষ্য পরনিন্দা বা অহেতুক সমালোচনা করা নয়: রাজিব
NewsView

নিউজভিউ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জ-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের সমর্থনে সিদ্ধিরগঞ্জে বিশাল গণসংযোগ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) নাসিক ৮ নম্বর ওয়ার্ডের আইলপাড়া, এনায়েতনগর ও নতুন আইলপাড়া এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।
৮ নম্বর ওয়ার্ডের পাঠানটুলী আইলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় নির্বাচনি কেন্দ্র কমিটির উদ্যোগে এই প্রচারণার আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রধান সমন্বয়ক ছিলেন সিদ্ধিরগঞ্জ অঞ্চল বিএনপি নির্বাচনি পরিচালনা কমিটির সদস্য সচিব শরিফুল হাসান রোকন। এদিন বিকেলে শত শত নেতাকর্মী ও সাধারণ মানুষের অংশগ্রহণে মিছিলটি ওই এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
গণসংযোগে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও নারায়ণগঞ্জ-৩ আসনের বিএনপি নির্বাচনি পরিচালনা কমিটির আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজিব। ভোটারদের উদ্দেশে তিনি বলেন, “বিএনপির রাজনীতি মানুষের আস্থার ওপর নির্ভরশীল। আমাদের লক্ষ্য পরনিন্দা বা অহেতুক সমালোচনা করা নয়, বরং মানুষের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করা। আমরা নির্বাচন কমিশনের আইন মেনেই প্রতিটি ভোটারের দুয়ারে যাচ্ছি। ইনশাআল্লাহ, আগামী ১২ তারিখ ব্যালট বিপ্লবের মাধ্যমে ধানের শীষের বিজয় নিশ্চিত হবে।”
মিছিল ও গণসংযোগে আরও উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ অঞ্চল বিএনপি নির্বাচনি পরিচালনা কমিটির সদস্য ও ৮ নম্বর ওয়ার্ডের ইনচার্জ ডি এইচ বাবুল, কেন্দ্র কমিটির যুগ্ম আহ্বায়ক মিয়া চাঁন ও সোহেল খন্দকার। এছাড়া আব্দুল মোতালেব, হযরত আলী, জাহাঙ্গীর মাদবর, কাজী আব্দুল বাকী দুলাল, আলমগীর কবির অপু, কামাল হোসেন, রহমত উল্লাহসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মী প্রচারণায় অংশ নেন।

লোড হচ্ছে...