নারায়ণগঞ্জসদর
পুলিশ প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করলেন পুলিশ সুপার
NewsView

নিউজ ভিউ
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ এর নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত ১৫ তম ব্যাচের প্রশিক্ষণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার (৬ ডিসেম্বর) নারায়ণগঞ্জ জেলার পুলিশ লাইন্সের মাল্টিপারপাস হলে এই প্রশিক্ষণ কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণা করেন নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী।
নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন থানা, ফাঁড়ি ও ক্যাম্পের ৫০ জন প্রশিক্ষণার্থী নিয়ে এই কার্যক্রম শুরু হয়।
সম্মানিত পুলিশ সুপার মহোদয় প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের মনোযোগ ও আন্তরিকভাবে প্রশিক্ষণ গ্রহণের জন্য নির্দেশনা প্রদান করেন। তিনি আরও বলেন, "নির্বাচনী প্রশিক্ষণ থেকে লব্ধ জ্ঞান আত্মস্থ করে নির্বাচনের সময় নিরপেক্ষ ও পেশাদারিত্বের সাথে প্রয়োগ করতে হবে।"
এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাসমিন আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার, ডিবি (অতিরিক্ত দায়িত্ব প্রসিকিউশন) মো. ইব্রাহিম হোসেনসহ প্রশিক্ষণ কার্যক্রম সংশ্লিষ্ট অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ।

লোড হচ্ছে...