নারায়ণগঞ্জসদর
নারায়ণগঞ্জে ৪০০ পরিবারের মাঝে মাসুদুজ্জামানের মাংস বিতরণ
NHP NewsView

নিউজভিউ
পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদ উপলক্ষে নারায়ণগঞ্জের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছেন বিশিষ্ট শিল্পপতি ও বিএনপি নেতা মাসুদুজ্জামান মাসুদ। শনিবার (৭ মার্চ) বিকেলে নগরীর পশ্চিম দেওভোগ এলাকায় খন্দকার টাওয়ারের জান্নাত কনভেনশন হলে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে ৪০০ অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ১ কেজি করে উন্নতমানের গরুর মাংস বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে কাউন্সিলর পদপ্রার্থী মো. দিদার খন্দকার বলেন, "মডেল গ্রুপের কর্ণধার ও জননেতা মাসুদুজ্জামান মাসুদ ভাই প্রতি বছরই রমজান ও ঈদে অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে ব্যক্তিগত উদ্যোগে খাদ্য সহায়তা দিয়ে আসছেন। তারই ধারাবাহিকতায় এবার ১৪ নং ওয়ার্ডের দায়িত্ব আমাকে দিয়েছেন। মাসুদ ভাইয়ের দেওয়া উপহারের সাথে আমি ব্যক্তিগতভাবে আরও যুক্ত করে আজ মোট ৪০০ পরিবারের হাতে এই উপহার তুলে দিচ্ছি।"
উপস্থিত সাধারণ মানুষের কাছে দোয়া চেয়ে দিদার খন্দকার আরও বলেন, "আগামী সিটি কর্পোরেশন নির্বাচনে আমি ১৪ নং ওয়ার্ড থেকে কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে আপনাদের সেবা করতে চাই। আপনারা মাসুদুজ্জামান মাসুদ ভাইয়ের জন্য দোয়া করবেন যেন তিনি নারায়ণগঞ্জে বিএনপিকে আরও শক্তিশালী করতে পারেন এবং সবসময় আপনাদের পাশে থাকতে পারেন।"
মাংস বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন আনু, সদস্য শরীফুল ইসলাম শীপলু ও মনোয়ার হোসেন শোখন। এছাড়াও উপস্থিত ছিলেন মহানগর মহিলা দলের সভানেত্রী দিলারা মাসুদ ময়না, সদর থানা বিএনপি নেতা মহসিন উল্লাহ, শামীম আহমেদ, মনির হোসেন সরদার এবং আলমগীর হোসেনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা।
আয়োজকরা জানান, দ্রব্যমূল্যের এই ঊর্ধ্বগতির বাজারে নিম্নআয়ের মানুষ যাতে অন্তত একদিন পরিবার নিয়ে ভালো খাবারের স্বাদ নিতে পারে, সেই লক্ষ্যেই এই মানবিক কর্মসূচি পালন করা হয়েছে। বিতরণ শেষে উপস্থিত সকলে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করেন।

লোড হচ্ছে...