রাজনীতিসদর
নতুন বাংলাদেশ গড়তে হাতপাখাকে জয়ী করুন: মুফতি মাসুম বিল্লাহ
NewsView

নিউজভিউ
দীর্ঘদিনের বঞ্চনা থেকে মুক্তি পেতে এবং নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আগামী ১২ ফেব্রুয়ারি হাতপাখা প্রতীকে ভোট দিয়ে জনগণের অধিকার প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জ-৫ আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মুফতি মাসুম বিল্লাহ। সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় চাষাড়া শহীদ মিনারে আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভা ও গণমিছিলে তিনি এই আহ্বান জানান।
চাষাড়া শহীদ মিনার চত্বরে আয়োজিত এই সভায় প্রধান অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বলেন, দেশের মানুষ এক শোষণমুক্ত ইনসাফ কায়েমের সমাজ চায়। আর সেই ইনসাফ কায়েমের লড়াইয়ে হাতপাখা প্রতীকের কোনো বিকল্প নেই।
জনসভায় মুফতি মাসুম বিল্লাহ ভোটারদের উদ্দেশ্যে বলেন, “নাগরিক হিসেবে আমরা যে ভোটাধিকার থেকে দীর্ঘদিন বঞ্চিত ছিলাম, তা প্রয়োগ করার সময় এখন আমাদের সামনে। ১২ তারিখের ভোট হবে জনগণের অধিকার পুনরুদ্ধারের ভোট। আমরা প্রত্যাশা করি, নির্বাচন কমিশন একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেবে, যার জন্য সারা দেশবাসী অধীর আগ্রহে অপেক্ষা করছে।”
পথসভা শেষে একটি বিশাল গণমিছিল চাষাড়া থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে হাতপাখা প্রতীকের সমর্থনে হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষের অংশগ্রহণ লক্ষ্য করা যায়। স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো শহর।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নগর সহ-সভাপতি মাওলানা হাসান ইমাম মুন্সী, সাংগঠনিক সম্পাদক শামসুল আলম, আ. রহমান রোমান প্রধান, আলহাজ্ব আ. সোবহান, আ. মতিন হাবিবী এবং মোস্তফা তালুকদারসহ স্থানীয় নেতারা। বক্তারা ভোটারদের নির্ভয়ে কেন্দ্রে গিয়ে তাদের পবিত্র আমানত হিসেবে ভোট প্রদানের এবং একটি দুর্নীতিমুক্ত সমাজ গড়তে হাতপাখাকে বিজয়ী করার আহ্বান জানান।

লোড হচ্ছে...