আন্তর্জাতিক
দোহায় যুক্তরাষ্ট্র-কাতার বৈঠক, ইরানও পাঠাচ্ছে প্রতিনিধিদল
NewsView5
.jpg)
নিউজভিউ ডেস্ক
মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা কমাতে কাতারের মধ্যস্থতায় দোহায় কূটনৈতিক তৎপরতা শুরু হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা কাতারের মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠক করেছেন। তবে কাতার স্পষ্ট করেছে, এ সফরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কোনো সরাসরি বা উচ্চপর্যায়ের বৈঠকের পরিকল্পনা নেই।
যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপদেষ্টা জ্যারেড কুশনার দোহায় অবস্থান করছেন। অন্যদিকে, ইরান জানিয়েছে, উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদির নেতৃত্বে একটি প্রতিনিধিদল বুধবার (১ জুলাই) কাতারে মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠকে বসবে।
আলোচনায় হরমুজ প্রণালীর ভবিষ্যৎ ব্যবস্থাপনা, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় আটকে থাকা ইরানের অর্থ ছাড় এবং লেবানন পরিস্থিতি গুরুত্ব পাবে। যদিও ট্রাম্প সরাসরি যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার ইঙ্গিত দিয়েছিলেন, তেহরান তা নাকচ করেছে।
সাম্প্রতিক হামলা-পাল্টা হামলার পরও কাতার বলছে, দুই পক্ষের মধ্যে উত্তেজনা কিছুটা কমেছে এবং কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

লোড হচ্ছে...