নারায়ণগঞ্জসদর
আ.লীগের ডাকা 'লকডাউন' কর্মসূচীতে অভিযান, গ্রেপ্তার ২৭
NewsView

রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের 'লকডাউন' কর্মসূচি ঘিরে নারায়ণগঞ্জ জেলায় পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। গত ১২ ঘণ্টায় জেলার বিভিন্ন স্থান থেকে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের অন্তত ২৭ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশি নজরদারি ও তল্লাশি চৌকি বৃদ্ধি করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুর ১টার দিকে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী গণমাধ্যমকে এই গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, জেলার সাতটি থানা এলাকায় পুলিশের বিশেষ অভিযান চালানো হয়। বুধবার (১২ নভেম্বর) দিবাগত রাত ১২টা থেকে শুরু করে বৃহস্পতিবার দুপুর ১২টা পর্যন্ত এই ১২ ঘণ্টার মধ্যে জেলাজুড়ে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের অন্তত ২৭ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী আরও বলেন, 'রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধঘোষিত সংগঠন আওয়ামী লীগের কর্মসূচিকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে জন্য জেলাজুড়ে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।'
আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সড়ক-মহাসড়কে কমপক্ষে ২৬টি তল্লাশি চৌকি (চেকপোস্ট) স্থাপন করা হয়েছে। নিয়মিত টহলের পাশাপাশি জেলার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে নজরদারিও বাড়ানো হয়েছে।

লোড হচ্ছে...