জাতীয়
‘ফার্মের মুরগি’ মন্তব্য নিয়ে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর
NewsView5
.webp)
নিউজভিউ ডেস্ক
এইচএসসি পরীক্ষার্থীদের নিয়ে নিজের ব্যক্তিগত মন্তব্যে কেউ কষ্ট পেয়ে থাকলে দুঃখ প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তবে তিনি কোন মন্তব্যের প্রসঙ্গে এ কথা বলেছেন, তা স্পষ্ট করেননি।
মঙ্গলবার (১৮ জুলাই) সন্ধ্যায় জাতীয় সংসদে বক্তব্যে শিক্ষামন্ত্রী বলেন, “আমার ব্যক্তিগত মন্তব্য নিয়ে অনেকে আপত্তি করেছেন। আমি কাউকে উদ্দেশ্য করে কিছু বলিনি। যদি কেউ আহত হয়ে থাকেন, সিম্পলি আমি দুঃখপ্রকাশ করছি।”
এর আগে মঙ্গলবার শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করেন এইচএসসি পরীক্ষার্থীরা। আন্দোলনকারীদের অভিযোগ, শিক্ষামন্ত্রী পরীক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ বলে মন্তব্য করেছেন, যা শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি করে।
সংসদে শিক্ষামন্ত্রী আরও বলেন, সোমবার অনুষ্ঠিত পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র, হিসাববিজ্ঞান ও যুক্তিবিদ্যা পরীক্ষার সময় অনেক এলাকায় বৃষ্টির কারণে পরীক্ষার্থীরা ভোগান্তিতে পড়েছেন। এ বিষয়ে শিক্ষার্থীদের অভিযোগ সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে।
তিনি জানান, বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন সব জেলার ওই দিনের পরীক্ষা স্থগিত করা হয়েছে। ফলে ওই পরীক্ষাগুলো নতুন প্রশ্নপত্রে পুনরায় আয়োজন করা হবে।
তবে পুনঃপরীক্ষা কারা দেবেন এবং কী পদ্ধতিতে তা নেওয়া হবে, সে বিষয়ে কোনো বিস্তারিত ব্যাখ্যা দেননি শিক্ষামন্ত্রী। তিনি শুধু বলেন, চট্টগ্রাম বোর্ডের স্থগিত হওয়া পরীক্ষাগুলো নতুন প্রশ্নপত্রে নেওয়ার সময়ই পুনঃপরীক্ষার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

লোড হচ্ছে...