নারায়ণগঞ্জসদর
যোগ্য প্রার্থীদের নির্বাচিত করতে জেলা পুলিশ বদ্ধপরিকর: এসপি
NHP NewsView

নিউজভিউ
"সেবার ব্রতে চাকরি" এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের লক্ষ্যে নারায়ণগঞ্জে দ্বিতীয় দিনের মাঠ পর্যায়ের কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে। বুধবার (২২ এপ্রিল) সকাল ৮টা থেকে জেলা পুলিশ লাইন্স মাঠে প্রার্থীদের শারীরিক সক্ষমতা যাচাইয়ের এই পরীক্ষা শুরু হয়।
নিয়োগ বোর্ডের সভাপতি ও নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর প্রত্যক্ষ তত্ত্বাবধানে দিনভর এই কার্যক্রম চলে। এ সময় উপস্থিত ছিলেন পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধি এআইজি (ইন্সপেকশন-২) নিশাত এ্যঞ্জেলাসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। নিয়োগের দ্বিতীয় দিনে অত্যন্ত স্বচ্ছ ও সুশৃঙ্খল পরিবেশে প্রার্থীদের ২০০ মিটার দৌড়, পুশ আপ, লং জাম্প ও হাই জাম্প পরীক্ষা গ্রহণ করা হয়।
পুলিশ সুপার জানান, সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে যোগ্য প্রার্থীদের নির্বাচিত করতে জেলা পুলিশ বদ্ধপরিকর। প্রতিটি ধাপেই কঠোর নজরদারি এবং স্বচ্ছতা নিশ্চিত করা হচ্ছে। কোনো প্রকার অনৈতিক লেনদেন বা তদবিরের সুযোগ নেই বলেও তিনি পুনরায় সতর্ক করেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বুধবারের পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের পরবর্তী ধাপের পরীক্ষা আগামীকাল বৃহস্পতিবার (২৩ এপ্রিল) অনুষ্ঠিত হবে। ওই দিন প্রার্থীদের শারীরিক সক্ষমতা যাচাইয়ের চূড়ান্ত অংশে ১৬০০ মিটার দৌড়, ড্র্যাগিং ও রোপ ক্লাইম্বিং পরীক্ষায় অংশ নিতে হবে।

লোড হচ্ছে...