রাজনীতি
নারায়ণগঞ্জে ছাত্র ফেডারেশনের প্রতিষ্ঠাবার্ষিকীতে নানা কর্মসূচি পালন
NewsView

নিউজভিউ
“হতাশার বিরুদ্ধে বিদ্রোহ, নির্মাণের পক্ষে সংগ্রাম” এই স্লোগানকে সামনে রেখে নারায়ণগঞ্জে বাংলাদেশ ছাত্র ফেডারেশনের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শনিবার (১০ জানুয়ারি) সকালে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে মহান মুক্তি সংগ্রামের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের পক্ষ থেকে তীব্র শীতে বিপর্যস্ত সাধারণ ও শ্রমজীবী মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। উৎসবের আবহে সেবামূলক এই কার্যক্রমের মাধ্যমে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর ক্ষুদ্র প্রয়াস চালায় সংগঠনটি। এছাড়া সাবেক ও বর্তমান সদস্যদের নিয়ে এক পুনর্মিলনী অনুষ্ঠানেরও আয়োজন করা হয়।
শ্রদ্ধা নিবেদন শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে জেলা ছাত্র ফেডারেশনের সভাপতি সাইদুর রহমান বলেন, “ছাত্র ফেডারেশন কেবল একটি সংগঠন নয়, এটি লড়াই ও প্রতিরোধের এক ঐতিহ্যের নাম। স্বৈরাচারবিরোধী আন্দোলন থেকে শুরু করে চব্বিশের গণঅভ্যুত্থান—প্রতিটি লড়াইয়ে আমরা রাজপথে ছিলাম। শিক্ষা আজ বাণিজ্যের পণ্যে পরিণত হয়েছে, আমরা এই ব্যবস্থার আমূল সংস্কার এবং বৈষম্যহীন শিক্ষা নিশ্চিত করার দাবি জানাই।”
তিনি আরও বলেন, গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে গণআকাঙ্ক্ষা তৈরি হয়েছে, তার বাস্তবায়নে ছাত্র ফেডারেশন জাতীয় জুলাই সনদের গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে অবস্থান নিয়েছে। কারণ জনগণের মতামতই হওয়া উচিত রাষ্ট্র পরিচালনার মূল ভিত্তি।
জেলা সভাপতি সাইদুর রহমানের সভাপতিত্বে ও সহ-সাধারণ সম্পাদক মৌতিতা নুরের সঞ্চালনায় কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন জেলা সহ-সভাপতি সৃজয় সাহা, ইউসা ইসলাম, সহ-সাধারণ সম্পাদক অপূর্ব রয়, সাংগঠনিক সম্পাদক শাহিন মৃধা, অর্থ সম্পাদক জান্নাতুল ফেরদৌস নিসা, সরকারি তোলারাম কলেজ শাখার সংগঠক আমির ফয়সাল শান্ত এবং মাহাদি হাসানসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
নেতৃবৃন্দ ঘোষণা দেন, শিক্ষা অধিকারের পাশাপাশি সাধারণ মানুষের ভোটাধিকার এবং মানবিক মর্যাদা প্রতিষ্ঠার লড়াইয়ে ছাত্র ফেডারেশন আগামীতেও রাজপথে সক্রিয় থাকবে।

লোড হচ্ছে...