নারায়ণগঞ্জবন্দর
বন্দরে জামায়াতের প্রার্থী মঈনুদ্দিনের গণসংযোগ
NewsView

নিউজ ভিউ
বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা মঈনুদ্দিন আহমাদ সোমবার (৮ ডিসেম্বর) বিকালে বন্দর উত্তর সাংগঠনিক থানার নাসিক ২৪ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ করেছেন। নর্দা মুন্সিবাড়ি, দরগা রোড এবং নবীগঞ্জ বাজারসহ আশেপাশের এলাকায় তিনি সাধারণ ভোটার ও বিশিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে মতবিনিময় করেন।
গণসংযোগকালে মাওলানা মঈনুদ্দিন আহমাদ দলীয় প্রতীক নিয়ে ভোটারদের কাছে ভোট প্রার্থনা করেন এবং এলাকার উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা ও জনগণের অধিকার নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, "জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠা এবং ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ গঠনে জামায়াতে ইসলামী অঙ্গীকারবদ্ধ। আমি নির্বাচিত হলে আপনাদের কল্যাণে কাজ করে যাব।"
তাঁর সঙ্গে প্রচারে অংশ নেন নারায়ণগঞ্জ মহানগরীর জামায়াত সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন, সহকারী সেক্রেটারি এইচ এম নাসির উদ্দীন, শ্রমিক কল্যাণ ফেডারেশন নারায়ণগঞ্জ মহানগরী সেক্রেটারি সোলাইমান হোসেন মুন্না, বন্দর উত্তর থানা আমির মুফতি আতিকুর রহমান এবং বন্দর দক্ষিণ থানা আমির মাওলানা ফজলুল হাই জাফরীসহ স্থানীয় নেতারা।

লোড হচ্ছে...