নারায়ণগঞ্জসদর
নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মাসুদুজ্জামানের
NewsView

নিউজ ভিউ
গণতন্ত্র পুনরুদ্ধার এবং দলীয় আদর্শ রক্ষায় ব্যক্তিগত মান-অভিমান ভুলে সবাইকে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ থাকার উদাত্ত আহ্বান জানিয়েছেন বিএনপি নেতা মো. মাসুদুজ্জামান মাসুদ। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) এক প্রেস বিবৃতির মাধ্যমে তিনি নারায়ণগঞ্জসহ দেশব্যাপী দলের সকল স্তরের নেতাকর্মী ও সমর্থকদের প্রতি এই বিশেষ বার্তা প্রদান করেন।
বিবৃতিতে মাসুদুজ্জামান মাসুদ বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল স্তরের নেতাকর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ীদের প্রতি আমার বিশেষ অনুরোধ—ব্যক্তিগত মতভেদ ভুলে দলীয় স্বার্থে ঐক্যবদ্ধ থাকুন। গণতন্ত্র পুনরুদ্ধারের এই লড়াইয়ে ধানের শীষের জয় নিশ্চিত করতে আমাদের একযোগে কাজ করতে হবে।”
দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশিত রাজনৈতিক দর্শনের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, “আমাদের নেতার মূলনীতি হলো—‘আমার আগে আমরা, আমাদের আগে দেশ, ক্ষমতার আগে জনতা, সবার আগে বাংলাদেশ’। এই আদর্শকে হৃদয়ে ধারণ করেই আমাদের সামনের দিকে অগ্রসর হতে হবে।”
তিনি আরও উল্লেখ করেন যে, একটি ন্যায়ভিত্তিক বাংলাদেশ প্রতিষ্ঠা এবং জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনার লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পতাকাতলে ঐক্যবদ্ধ থাকার কোনো বিকল্প নেই। দল ও দেশের ক্রান্তিলগ্নে কোনো প্রকার বিভেদ যেন আন্দোলনের গতিকে বাধাগ্রস্ত করতে না পারে, সেদিকে সজাগ থাকার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।
বিবৃতিতে তিনি দলের সকল শুভাকাঙ্ক্ষীকে আদর্শিক লড়াইয়ে অবিচল থেকে রাজপথে সক্রিয় থাকার এবং আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত হওয়ার অনুরোধ করেন।

লোড হচ্ছে...