নারায়ণগঞ্জরূপগঞ্জ
বিএনপি সভাপতির পরিচয়ে কারখানা লুটের অভিযোগ
NewsView

নিউজভিউ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে উপজেলা বিএনপি সভাপতির পরিচয় ব্যবহার করে একটি কারখানায় ভয়াবহ হামলা, লুটপাট ও কর্মীদের ওপর নৃশংসতার অভিযোগ উঠেছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে দাউদপুর ইউনিয়নের নোয়াগাঁও এলাকায় অবস্থিত ‘ব্লো ওয়্যার নেইল ইন্ডাস্ট্রিজ’ নামক কারখানায় এই তাণ্ডব চালানো হয়। এ ঘটনায় কারখানার মালিক মোনোয়ার হোসেন অপু বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন।
মামলার এজাহার অনুযায়ী, ১০ লাখ টাকা চাঁদা দাবি করে না পাওয়ায় ১৫-২০ জনের একটি সশস্ত্র দল দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে কারখানার মেইন গেট ও বাউন্ডারি প্রাচীর ভেঙে ভেতরে প্রবেশ করে। হামলাকারীরা কারখানার ম্যানেজার অলিউল্লাহকে লোহার রড দিয়ে পিটিয়ে মাথা ও হাত ভেঙে দেয় এবং প্রোডাকশন ফোরম্যান জুলহাসকে গুরুতর আহত করে। বর্তমানে তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। হামলাকারীরা ট্রাক নিয়ে এসে কারখানার মূল্যবান যন্ত্রপাতি ও কাঁচামালসহ প্রায় ১ কোটি ১৭ লক্ষ টাকার সম্পদ লুট করে নিয়ে যায় এবং সিসি ক্যামেরা ভাঙচুর করে।
অভিযুক্তদের মধ্যে রয়েছেন স্থানীয় সাবেক ইউপি সদস্য বেলায়েত আকন্দ, মো. কাজল ও নিশাত আকন্দ।
অভিযোগের বিষয়ে মাহফুজুর রহমান হুমায়ুন মুঠোফোনে গণমাধ্যমকে জানান, কারখানাটি এলাকার পরিবেশ নষ্ট করছিল। এলাকার লোকজন এ বিষয়ে কথা বলতে গেলে কেবল কথা কাটাকাটি হয়েছে। হামলা বা লুটপাটের অভিযোগ সত্য নয় বলে তিনি দাবি করেন।
এদিকে রূপগঞ্জ থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) মো. সবজেল হোসেন জানান, লিখিত অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং বিষয়টি নিয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

লোড হচ্ছে...