জাতীয়
ডিভোর্স হওয়ায় দুধ দিয়ে গোসল করে আনন্দ উদযাপন
NewsView

নিউজভিউ ডেস্ক
বরিশালের বাবুগঞ্জ উপজেলায় এক দম্পতির বিবাহ বিচ্ছেদ সম্পন্ন হওয়ার পর ৫ লিটার দুধ দিয়ে গোসল করে আনন্দ উদযাপন করেছেন পরিমল চন্দ্র দাস নামে এক ব্যক্তি। দীর্ঘ ১৫ বছরের ‘অভিশপ্ত’ বৈবাহিক জীবন থেকে আইনি মুক্তি পাওয়ার খুশিতে তিনি এই ব্যতিক্রমী কাজ করেন।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) উত্তর রহমতপুর এলাকায় এই ঘটনা ঘটে।
পরিমল চন্দ্র দাস ওই এলাকার বাসিন্দা। জানা গেছে, ২০০৯ সালে বাকেরগঞ্জ উপজেলার দীপা রানী দাসের সঙ্গে পারিবারিকভাবে তার বিয়ে হয়েছিল। তাদের সংসারে দুই সন্তান রয়েছে। পরিমলের দাবি, বিয়ের পর থেকেই তাদের মধ্যে চরম কলহ চলছিল। একপর্যায়ে জীবিকার তাগিদে শ্বশুরবাড়িতে থাকতে শুরু করলে সেখানেও তিনি মানসিক ও শারীরিক নির্যাতনের শিকার হন বলে অভিযোগ করেন।
শ্বশুরবাড়ি থেকে চলে এসে গত ছয় বছর ধরে তিনি আলাদা বসবাস করছিলেন। পারিবারিকভাবে একাধিকবার মীমাংসার চেষ্টা করা হলেও কোনো সমাধান না হওয়ায় বিষয়টি আদালতে গড়ায়। গত ১৫ এপ্রিল নোটারি পাবলিকের মাধ্যমে তাদের আনুষ্ঠানিক বিচ্ছেদ সম্পন্ন হয়। আইনি কাগজ হাতে পাওয়ার পর গতকাল নিজ বাড়িতে দুধ দিয়ে গোসল করে দীর্ঘদিনের গ্লানি মোচনের চেষ্টা করেন তিনি।
পরিমল আরও দাবি করেন, বিচ্ছেদের আনুষ্ঠানিকতা শেষ হওয়ার আগেই তার স্ত্রী অন্যত্র বিয়ে করেছেন। রহমতপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সুমন সিকদার জানান, এই দম্পতির বিরোধের বিষয়টি পুরনো। ইউনিয়ন পরিষদে এ নিয়ে লিখিত অভিযোগও ছিল।
সামাজিক যোগাযোগ মাধ্যমে দুধ দিয়ে গোসলের ভিডিওটি ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এ ঘটনা নিয়ে স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

লোড হচ্ছে...