খেলাসদর
সিদ্ধিরগঞ্জে বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
NewsView

নিউজভিউ
মহান বিজয় দিবস উপলক্ষে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মাসব্যাপী ক্রীড়া প্রতিযোগিতার জমকালো পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) রাতে সিদ্ধিরগঞ্জের ৬নং ওয়ার্ড ছাত্রদলের আয়োজনে এসও রোডস্থ সুস্তারী মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পুরস্কার বিতরণের মূল পর্ব শুরুর আগে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। সদ্যপ্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
৬নং ওয়ার্ড ছাত্রদল নেতা সাফওয়ান মাহমুদ আহাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর শ্রমিকদলের আহ্বায়ক এস.এম আসলাম এবং নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক আইন বিষয়ক সম্পাদক শাহ-আলম মানিক। এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক আব্দুস সামাদ, মহানগর কৃষকদলের সদস্য সচিব সাইফুদ্দিন মাহমুদ ফয়সাল, যুবদল নেতা জহিরুল ইসলাম বাবু, ছাত্রদল নেতা ফারহান ও মোহাম্মদ রনি।
বক্তারা বলেন, খেলাধুলা যুব সমাজকে মাদক ও অপকর্ম থেকে দূরে রাখে। বিজয় দিবসের চেতনায় উদ্বুদ্ধ হয়ে তরুণ প্রজন্মকে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করতে হবে। আলোচনা শেষে অতিথিবৃন্দ বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের হাতে আকর্ষণীয় পুরস্কার তুলে দেন।
অনুষ্ঠানটিতে এসও রোড এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্থানীয় মসজিদের ইমাম এবং মুরুব্বিগণ উপস্থিত ছিলেন। পুরো আয়োজনটির সার্বিক তত্ত্বাবধায়নে ছিলেন আরাফাত, হাসিব, সমাজ, রোহান, রিফাত, মিনহাজ, জাহিদ, বিপ্লব, রিয়াদ, বাবু, ইব্রাহিম, রিশাদ, জিহাদ ও সিহাবসহ স্থানীয় একঝাঁক তরুণ।

লোড হচ্ছে...