নারায়ণগঞ্জসদর
নারায়ণগঞ্জে ৭ দফা দাবিতে ছাত্র ফ্রন্টের গণস্বাক্ষর অভিযান শুরু
NewsView

নিউজভিউ
শিক্ষা, সংস্কৃতি, স্বাস্থ্য ও পরিবেশ রক্ষার অঙ্গীকার নিয়ে নারায়ণগঞ্জ জেলায় ৭ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে মাসব্যাপী গণস্বাক্ষর সংগ্রহ অভিযান শুরু করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট। সোমবার (৬ এপ্রিল) সকালে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহিদ মিনারে আয়োজিত এক সমাবেশের মাধ্যমে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। জেলা সভাপতি জয় হাসানের সভাপতিত্বে এবং দীপা নাগ তন্দ্রার সঞ্চালনায় আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে অভিযানের উদ্বোধন করেন সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক প্রগতি বর্মন তমা।
সমাবেশে বক্তারা উল্লেখ করেন যে, এই ৭ দফা কেবল একটি সংগঠনের দাবি নয় বরং এটি সাধারণ মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা ও ন্যায্য অধিকারের প্রতিফলন। জনসাধারণের আকাঙ্ক্ষাকে সুসংহত করতেই এই গণস্বাক্ষর কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। বক্তারা সকল শ্রেণি-পেশার মানুষকে এই দাবির সাথে একাত্মতা প্রকাশ করে স্বাক্ষর প্রদান এবং সামাজিক ও রাজনৈতিকভাবে ব্যাপক প্রচারণায় যুক্ত হওয়ার উদাত্ত আহ্বান জানান। একইসাথে কর্মসূচি সফল করতে আগ্রহী তরুণদের স্বেচ্ছাসেবক হিসেবে এগিয়ে আসার জন্য অনুরোধ করা হয়েছে।
আন্দোলনের মূল দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো মানসম্মত শিক্ষক নিয়োগের মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার মান বৃদ্ধি এবং কোচিং ও গাইড বইয়ের বাণিজ্য বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা। এছাড়া জাতীয় বাজেটের ২৫ শতাংশ শিক্ষাখাতে বরাদ্দ দেওয়া, শিক্ষার্থীদের বেতন ও ফি হ্রাস করা এবং শিক্ষকদের মর্যাদা ও বেতন-ভাতা বৃদ্ধির দাবি জানানো হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ভুক্ত কলেজগুলোতে পর্যাপ্ত শিক্ষক ও শ্রেণিকক্ষ নিশ্চিত করে সেশনজট নিরসন এবং অযৌক্তিক ফি বৃদ্ধি বন্ধের বিষয়েও সমাবেশে গুরুত্বারোপ করা হয়।
নারায়ণগঞ্জের সামগ্রিক উন্নয়নের স্বার্থে বক্তারা জেলায় একটি পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপন এবং সকল উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত ছাত্র সংসদ নির্বাচন নিশ্চিত করার দাবি তোলেন। জনস্বার্থ রক্ষায় নারী ও শিশু নির্যাতনের বিচার নিশ্চিত করা, মাদক ও সন্ত্রাস প্রতিরোধ এবং প্রতিটি এলাকায় পর্যাপ্ত খেলার মাঠ নির্মাণের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। স্বাস্থ্য খাতের উন্নয়নে নারায়ণগঞ্জে সরকারি মেডিকেল কলেজ স্থাপন এবং হাসপাতালগুলোতে প্রয়োজনীয় চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও ওষুধের সরবরাহ নিশ্চিত করার বিষয়টিও ৭ দফার অন্তর্ভুক্ত রয়েছে।
পরিবেশ রক্ষায় শীতলক্ষ্যা নদীকে দূষণমুক্ত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়ে সমাবেশ থেকে ঘোষণা করা হয় যে আগামী ১১ মে জেলা প্রশাসকের নিকট সংগৃহীত গণস্বাক্ষরসহ একটি স্মারকলিপি প্রদান করা হবে। উক্ত কর্মসূচি সফল করতে জেলার সকল সচেতন নাগরিক ও শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ কামনা করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট। সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ছাত্রনেত্রী নাদিরা ইসলাম রিয়া এবং সাদিয়া সুলতানা জুথি।

লোড হচ্ছে...