নারায়ণগঞ্জসদর
খালেদা জিয়ার সুস্থতা কামনায় মাসুদুজ্জামানের বিশেষ দোয়া
NewsView

নিউজ ভিউ, নারায়ণগঞ্জ: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় নারায়ণগঞ্জ-৫ আসনে এক বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এই আয়োজনে উপস্থিত নেতাকর্মীরা নেত্রীর দীর্ঘায়ু ও গণতান্ত্রিক সংগ্রামে তাঁর প্রত্যাবর্তনের জন্য আল্লাহর কাছে মোনাজাত করেন।
বুধবার (৩ ডিসেম্বর) নারায়ণগঞ্জ মহানগর বিএনপির উদ্যোগে বরফকল মাঠ সংলগ্ন নির্বাচনী কার্যালয়ে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন বিএনপি মনোনীত প্রার্থী, বিশিষ্ট সমাজসেবী ও ক্রীড়ানুরাগী মাসুদুজ্জামান।
দোয়া মাহফিলে বক্তব্য প্রদানকালে মাসুদুজ্জামান বেগম খালেদা জিয়ার ত্যাগ ও দৃঢ়তার কথা তুলে ধরেন। তিনি বলেন, দেশের ইতিহাসের সবচেয়ে নির্যাতিত জননেত্রী এবং দেশমাতা বেগম খালেদা জিয়া বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন, যা সকলের জন্য উদ্বেগের বিষয়। এই মা স্বামী, সন্তান ও নিজের ব্যক্তিগত স্বাধীনতার অনেক ব্যথা সহ্য করেছেন এবং স্বৈরাচারী শক্তির শোষণ ও বাধার মধ্যেও কখনো নত হননি।"
তিনি আরও বলেন, শুধু বিএনপির কর্মীই নয়, সারা দেশের মানুষ তাঁর সুস্থতার জন্য একযোগে প্রার্থনা করছেন। তিনি আশাবাদ ব্যক্ত করেন, "কোটি মানুষের এই দোয়া এবং প্রার্থনা আল্লাহর কাছে নিশ্চয়ই গ্রহণযোগ্য হবে। আল্লাহ তাঁকে দ্রুত সুস্থতা দান করুন, হায়াতে ত্বয়্যিবা দান করুন, যাতে তিনি আবার জনগণের মাঝে ফিরে এসে তাদের নেতৃত্ব দিতে পারেন এবং দেশের গণতান্ত্রিক মুক্তি ও ন্যায়ের পথে পথপ্রদর্শক হিসেবে কাজ চালিয়ে যেতে পারেন।"
এই আয়োজনে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মাহানগর বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট মো. আবু আল ইউসুফ খান টিপু, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ-সভাপতি গোলাম মোস্তফা সাগর, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট সরকার হুমায়ুন কবির, অ্যাডভোকেট জাকির হোসেন, আব্দুস সবুর খান সেন্টু, আনোয়ার হোসেন আনু, ফতেহ মো. রেজা রিপন সহ অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়াও সাবেক চেয়ারম্যান ও নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি আলহাজ্ব আতাউর রহমান মুকুল এবং বন্দর থানা বিএনপির সাবেক সভাপতি হাজী নুরুদ্দিন উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলে স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিক দল, মহিলদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতাকর্মী ও সর্বস্তরের সাধারণ মানুষ অংশ নেন।
দোয়া মাহফিলে আলেম-ওলামাদের বিশেষ মোনাজাতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়। পাশাপাশি দেশ, জাতি, গণতন্ত্র ও শান্তি-স্থিতিশীলতার জন্যও দোয়া করা হয়।

লোড হচ্ছে...