নারায়ণগঞ্জসদর
জনগণই সিদ্ধান্ত নেবে, বাংলাদেশে কী ধরনের রাজনীতি চলবে: মুফতি কাসেমী
NewsView

নিউজ ভিউ
জমিয়তে উলামায়ে ইসলাম নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি ও নারায়ণগঞ্জ-৪ আসনে জোটের মনোনয়ন প্রত্যাশী মুফতি মনির হোসাইন কাসেমী বলেছেন, "বেগম খালেদা জিয়া সারা বাংলাদেশের মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক। আজ তিনি অসুস্থ। সন্তান হিসেবে মায়ের জন্য দোয়া করা আমাদের সবার দায়িত্ব। আমি আল্লাহর কাছে দোয়া করি যেন তিনি আরো কয়েকটি বছর বেঁচে থাকেন।"
শনিবার (৬ ডিসেম্বর) বিকেলে কুতুবপুর ইউনিয়ন কাসেমী পরিষদের উদ্যোগে দেলপাড়া এলাকায় দেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আরাফাত রহমান কোকো ও তারেক রহমানের ওপর চালানো নিপীড়নের কথা উল্লেখ করে বলেন, "বাংলাদেশে এমন কোনো অপশক্তি নেই যারা আমাদের প্রিয় নেতা তারেক রহমানকে দেশে আসতে বাধা দিতে পারবে। জনগণকে সঙ্গে নিয়ে আমরা তাকে বরণ করতে প্রস্তুত।"
ফ্যাসিবাদী শাসনের সমালোচনা করে কাসেমী বলেন, গত ১৬ বছর আওয়ামী লীগ কর্তৃত্ববাদী আচরণ দেখিয়েছে। আগামী দিনে জনগণই সিদ্ধান্ত নেবে, বাংলাদেশে কী ধরনের রাজনীতি চলবে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, এমন প্রার্থীকে নির্বাচিত করুন, যিনি আপনাদের জন্য কাজ করবেন এবং এলাকার উন্নয়নে ভূমিকা রাখবেন। তিনি ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলকে বাঙালি হিসেবে এক হওয়ার আহ্বান জানান।
দোয়া মাহফিলে বিশেষ অতিথি ছিলেন মাওলানা ফেরদৌসুর রহমান, মুফতি হারুনুর রশিদ, মাওলানা তাজুল ইসলাম আব্বাস, ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মজিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আবদুল সাত্তার, যুবদল নেতা মোশারফ হোসেন সহ সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানের শেষে মুফতি মনির হোসাইন কাসেমী বেগম খালেদা জিয়ার সুস্থতা, দীর্ঘায়ু এবং দেশের শান্তি ও সমৃদ্ধি কামনায় দোয়া পরিচালনা করেন।

লোড হচ্ছে...