রাজনীতিসোনারগাঁও
জনগণের প্রকৃত অধিকার আদায়ের আমি কোনো আপস করব না: অঞ্জন দাস
NewsView

নিউজভিউ
গণসংহতি আন্দোলন মনোনীত ‘মাথাল’ মার্কার প্রার্থী ও গার্মেন্ট শ্রমিক সংহতির কেন্দ্রীয় সহ-সভাপ্রধান অঞ্জন দাস বলেছেন, মাথাল প্রতীক কেবল ভোটের কোনো চিহ্ন নয়, এটি শোষিত মানুষের অধিকার আদায়ের লড়াইয়ের প্রতীক। শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে সিদ্ধিরগঞ্জের কদমতলী গ্যাসলাইন রোড এলাকায় নির্বাচনি গণসংযোগ ও পথসভায় তিনি এসব কথা বলেন।
গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলার নির্বাহী সমন্বয়কারী অঞ্জন দাস এদিন কদমতলী এলাকার স্থানীয় ব্যবসায়ী, শ্রমজীবী মানুষ ও সাধারণ পথচারীদের সাথে কুশল বিনিময় করেন এবং তাদের বিভিন্ন সমস্যার কথা শোনেন।
গণসংযোগকালে অঞ্জন দাস ক্ষোভ প্রকাশ করে বলেন, “সিদ্ধিরগঞ্জসহ পুরো নারায়ণগঞ্জ অঞ্চল আজ নানা নাগরিক সংকটে জর্জরিত। গ্যাস সংকট, জলাবদ্ধতা, ভাঙাচোরা রাস্তা আর ভঙ্গুর স্বাস্থ্য ও শিক্ষা ব্যবস্থার কারণে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠছে। দীর্ঘদিন ধরে মানুষ এসব সেবা থেকে বঞ্চিত হলেও জনপ্রতিনিধিরা তাদের পাশে নেই। তারা শুধু ক্ষমতার রাজনীতিতে ব্যস্ত, জনগণের দুর্ভোগ তাদের স্পর্শ করে না।”
তিনি ভোটারদের উদ্দেশ্যে বলেন, “আপনারা যদি আমাকে নির্বাচিত করেন, তবে আমি আপনাদের সেবক হয়ে কাজ করব। সংসদে ও রাজপথে জনগণের প্রকৃত অধিকার আদায়ের প্রশ্নে আমি কোনো আপস করব না। শোষিত মানুষের পক্ষে আমি হবো নির্ভীক কণ্ঠস্বর।”
প্রচারণা চলাকালীন অঞ্জন দাসের সাথে গণসংহতি আন্দোলন ও এর সহযোগী সংগঠনের জেলা ও স্থানীয় পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এসময় তারা ভোটারদের হাতে ‘মাথাল’ মার্কার লিফলেট তুলে দেন এবং আগামী নির্বাচনে পরিবর্তনের পক্ষে রায় দেওয়ার আহ্বান জানান।

লোড হচ্ছে...