নারায়ণগঞ্জসদর
চাষাড়ায় মাদকের বিরুদ্ধে এলাকাবাসী একজোট
NewsView

নিউজভিউ
নারায়ণগঞ্জের উত্তর চাষাড়া স্থানীয় বাসিন্দারা মাদকের বিরুদ্ধে একজোট হয়েছেন। শুক্রবার (২৪ এপ্রিল) জুমার নামাজের পর মহল্লার পঞ্চায়েত কমিটির নেতৃত্বে এলাকাবাসী মাদকের আস্তানা গুঁড়িয়ে দেয়।
স্থানীয়দের অভিযোগ, উত্তর চাষাড়া রামবাবুর পুকুরপাড় এলাকায় ‘মাদার্স ক্লাব’ নামে পরিচিত জেলা মহিলা ক্রীড়া সংস্থার জমিতে দীর্ঘদিন ধরে মাদক সেবনের আখড়া গড়ে উঠেছিল। পাশাপাশি এটিকে কেন্দ্র করে কিশোর অপরাধ বেড়েছে। সাম্প্রতিক সময়ে এলাকায় চুরি ও ছিনতাইয়ের ঘটনাও বেড়ে যাওয়ায় তারা উদ্বিগ্ন।
এ কারণে পঞ্চায়েত কমিটির নেতৃত্বে মাদার্স ক্লাবের জমিতে মাদকসেবনে ব্যবহৃত একটি স্থাপনা ভেঙে ফেলা হয়। এসময় এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখা যায়।
উত্তর চাষাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি নুরুল হুদা জানান, মহল্লার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে জেলা প্রশাসকের অনুমতি ও প্রশাসনের সহযোগিতায় তারা পদক্ষেপ নিয়েছেন। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।
পরে এলাকার প্রবেশমুখে ডায়গনস্টিক সেন্টার ল্যাবএইডের সামনে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মোটরসাইকেল পার্কিং না করার জন্য সতর্ক করেন। এছাড়া রাস্তার দুই পাশে অবৈধ দোকানপাট অপসারণ করার আহবানও জানান তারা ।
স্থানীয়রা আশা করছেন, এর ফলে এলাকায় মাদক ও অপরাধ কমবে এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকবে।

লোড হচ্ছে...