রাজনীতিবন্দর
নির্বাচনে ধানের শীষের বিজয় সুনিশ্চিত: আবুল কালাম
NewsView

নিউজভিউ
নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট আবুল কালাম বলেছেন, সাধারণ মানুষের মাঝে ধানের শীষের প্রতি যে ভালোবাসা তিনি দেখছেন, তাতে আগামী নির্বাচনে ধানের শীষের বিজয় সুনিশ্চিত। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বন্দর এলাকার ১১ ও ১২ নম্বর ওয়ার্ডে নির্বাচনি গণসংযোগকালে তিনি এ মন্তব্য করেন।
গণসংযোগকালে আবুল কালাম ভোটারদের দ্বারে দ্বারে যান এবং সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন। নির্বাচনি পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, “এখন পর্যন্ত ভোটের পরিবেশ ভালো রয়েছে। আমরা দীর্ঘ সময় ধরে একটি শান্তিপূর্ণ নির্বাচনের জন্য অপেক্ষা করছি এবং বর্তমানে আমরা সেই পথেই ধাবিত হচ্ছি। সাধারণ মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারলে ভোটের মাধ্যমেই ধানের শীষের জনপ্রিয়তা প্রমাণিত হবে।”
এদিন সকাল থেকে বন্দর এলাকার বিভিন্ন পাড়া-মহল্লায় লিফলেট বিতরণ ও পথসভা করেন আবুল কালাম। এসময় সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি ও ধানের শীষের স্লোগানে মুখরিত হয়ে ওঠে এলাকা। তিনি ভোটারদের আশ্বস্ত করেন যে, নির্বাচিত হলে সদর ও বন্দরের উন্নয়ন এবং জনগণের অধিকার রক্ষায় তিনি সবসময় সচেষ্ট থাকবেন।
গণসংযোগে আবুল কালামের সাথে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, যুগ্ম আহ্বায়ক আবুল কাউসার আশা এবং ফতেহ মোহাম্মদ রেজা রিপনসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক নেতাকর্মী।

লোড হচ্ছে...