নারায়ণগঞ্জসোনারগাঁও
নিখোঁজের ২দিন পর মেঘনা নদীতে ড্রেজার শ্রমিকের লাশ উদ্ধার
NewsView

সোনারগাঁওয়ে মেঘনা নদী থেকে ড্রেজার ডুবিতে নিখোঁজ হওয়া এক শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। নিহত ওই শ্রমিকের নাম ইউনুস মিয়া (৩৫)। ড্রেজারটি ডুবে যাওয়ার দুই দিন পর শনিবার (১৫ নভেম্বর, ২০২৫) তার মরদেহ উদ্ধার করা হলো।
বৈদ্যেরবাজার নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মাহবুবুর রহমান নিশ্চিত করেন, শনিবার দুপুরে উপজেলার পিরোজপুর ইউনিয়নের বসুন্ধরা ফুড অ্যান্ড ভেবারেজ কোম্পানির পাশে মেঘনা নদী থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ইউনুস মিয়া বরিশাল জেলার বানাইপাড়া ইউনিয়নের ওমরপাড়া এলাকার আব্দুল মালেকের ছেলে।
পরিদর্শক মাহবুবুর রহমান জানান, গত বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়া থেকে আসা একটি ড্রেজার মেঘনা নদীতে তলিয়ে যায়। ওই ড্রেজারে মোট তিনজন শ্রমিক ছিলেন। ড্রেজারটি তলিয়ে গেলে তিন শ্রমিকের মধ্যে ইউনুস মিয়া পানিতে ডুবে নিখোঁজ হন।
নিখোঁজ হওয়ার দুই দিন পর আজ তার মরদেহ উদ্ধার করা হলো। আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

লোড হচ্ছে...