জাতীয়
প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটমের ডিজির সাক্ষাৎ
NewsView

নিউজভিউ ডেস্ক
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি সংস্থা রোসাটমের মহাপরিচালক অ্যালেক্সি লিখাচেভ।
মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ১০টায় সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করেছেন।
বৈঠকে বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা ও রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়েছে। রোসাটমের সার্বিক তত্ত্বাবধানে রুশ ঠিকাদারি প্রতিষ্ঠান অ্যাটমস্ট্রয়এক্সপোর্ট এ প্রকল্পের কাজ করছে। রাশিয়ার এই কারিগরি ও প্রযুক্তিগত সহায়তার প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী। অ্যালেক্সি লিখাচেভ আশ্বস্ত করেন যে, নির্ধারিত সময়ের মধ্যেই প্রকল্পের অবশিষ্ট কাজ শেষ করা হবে। বাংলাদেশের পারমাণবিক সক্ষমতা অর্জনে রাশিয়ার পূর্ণ সহযোগিতার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন তিনি।
এ সময় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহাবুব আনাম, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা রেহান আসিফ আসাদ এবং ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রিগোরিয়েভিচ খোজিন উপস্থিত ছিলেন।

লোড হচ্ছে...