রাজনীতিসদর
সমাজ গঠনে আমাদের নিরলস কাজ করে যেতে হবে: জব্বার
NHP NewsView

নিউজভিউ
নারায়ণগঞ্জ মহানগর ছাত্রশিবিরের সাবেক নেতাদের সম্মানে এক ইফতার মাহফিল ও প্রীতি মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ মার্চ) বিকেলে মহানগর কার্যালয়ে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আবদুল জব্বার।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আবদুল জব্বার বলেন, "আজকের এই বিশাল জনসমাগম দীর্ঘদিনের ত্যাগ ও তিতিক্ষার ফসল। সমাজ গঠন ও ইনসাফভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠায় আমাদের নিরলস কাজ করে যেতে হবে।" তিনি সংগঠনের প্রয়োজনে সর্বদা পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন এবং উপস্থিত সবাইকে ধৈর্য ও সহনশীলতার সঙ্গে পথ চলার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল-আমিন। তিনি তাঁর বক্তব্যে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণে সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন। মহানগর শিবিরের সভাপতি অমিত হাসানের উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া এই অনুষ্ঠানে সংগঠনের বাৎসরিক জনশক্তির পরিসংখ্যান তুলে ধরা হয়। তিনি সাবেক দায়িত্বশীলদের অভিজ্ঞতা ও পরামর্শ কাজে লাগিয়ে সংগঠনকে এগিয়ে নেওয়ার দৃঢ়তা ব্যক্ত করেন।
মহানগর সেক্রেটারি আমজাদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে সাবেক মহানগর সভাপতিদের মধ্যে উপস্থিত ছিলেন মুহাম্মদ জামাল হোসাইন, এইচ এম নাসির উদ্দিন, হাফেজ আব্দুল মোমিন ও গোলাম সারোয়ার সাইদ। এছাড়াও আপ বাংলাদেশ সংগঠনের কেন্দ্রীয় আহ্বায়ক মো. জুনায়েদসহ সাবেক ও বর্তমান বিপুল সংখ্যক নেতাকর্মী এতে অংশ নেন।
ইফতারের আগে নতুন ও পুরাতন সদস্যদের মধ্যে এক প্রাণবন্ত মতবিনিময় ও পরিচয় পর্ব অনুষ্ঠিত হয়। সবশেষে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি এইচ এম নাসির উদ্দিনের বিশেষ দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।

লোড হচ্ছে...