জাতীয়
শীতের পর আজ প্রথম বৃষ্টি
NHP NewsView

নিউজভিউ
রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় সোমবার (২ মার্চ) দুপুরে মৌসুমের প্রথম হালকা বৃষ্টির দেখা মিলেছে। দুপুর ২টার পর বাড্ডা, আগারগাঁও, মগবাজার ও ফার্মগেটসহ বিভিন্ন এলাকায় শুরু হওয়া এই বৃষ্টিতে জনজীবনে কিছুটা স্বস্তি ফিরলেও পথচারীরা সাময়িক বিড়ম্বনায় পড়েন।
আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির জানান, এটি এই মৌসুমের প্রথম বৃষ্টিপাত। এর আগে গত রাতেই ঢাকা ও দেশের আরও চারটি বিভাগে বৃষ্টির সম্ভাবনা ছিল। পূর্বাভাস অনুযায়ী, আগামীকাল মঙ্গলবারও রাজধানীতে হালকা বৃষ্টি হতে পারে। তবে আগামী সপ্তাহে দেশের কোথাও কোথাও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
হঠাৎ এই বৃষ্টিতে গত কয়েকদিনের ভ্যাপসা গরমের অনুভূতি অনেকটাই কমে এসেছে। তবে দুপুরের এই আকস্মিক বৃষ্টিতে রাস্তায় থাকা সাধারণ পথচারীদের অপ্রস্তুত অবস্থায় বিভিন্ন দোকান ও ছাউনিতে আশ্রয় নিতে দেখা গেছে। প্রকৃতির এই পরিবর্তনের ফলে জনমনে স্বস্তি ফিরলেও বৃষ্টির কারণে কোথাও কোথাও যাতায়াতে কিছুটা ধীরগতি লক্ষ্য করা গেছে।

লোড হচ্ছে...