নারায়ণগঞ্জসোনারগাঁও
সোনারগাঁয়ে ডোবার পাশ থেকে কিশোরের কঙ্কাল উদ্ধার
NHP NewsView

নিউজভিউ
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর এলাকায় একটি ডোবার পাশ থেকে অজ্ঞাত এক কিশোরের কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। রোববার (১ মার্চ) বিকেলে কাঁচপুর দক্ষিণপাড়া এলাকায় হাড়গোড়গুলো পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কঙ্কালটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। কঙ্কালের পাশ থেকে একটি প্যান্ট ও টি-শার্ট উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত পোশাক ও হাড়ের গঠন দেখে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে এটি কোনো কিশোরের কঙ্কাল।
নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (খ-সার্কেল) মো. ইমরান আহম্মেদ জানান, কঙ্কালটি কতদিন আগের বা মৃত্যুর প্রকৃত কারণ কী, তা এখনই নিশ্চিত করে বলা সম্ভব নয়। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।
বর্তমানে পুলিশ কঙ্কালটির পরিচয় শনাক্তের চেষ্টা চালাচ্ছে এবং এ বিষয়ে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

লোড হচ্ছে...