নারায়ণগঞ্জ
চাষাড়ায় আওয়ামী লীগের দুই কর্মী গ্রেপ্তার
NewsView5

নিউজভিউ
নারায়ণগঞ্জের চাষাড়া এলাকা থেকে নিষিদ্ধ আওয়ামী লীগের সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে সদর মডেল থানা পুলিশ। মঙ্গলবার (২৩ জুন) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও থানা পুলিশের যৌথ অভিযানে তাদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন রূপগঞ্জের তারাবো পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের মাহেদী হাসান রাকিব চৌধুরী (২০) এবং বন্দরের ঘারমোড়া এলাকার অনিক সরদার (৩৪)। পুলিশ জানিয়েছে, রাকিব শাহবাগ থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক এবং অনিক সরদার যুবলীগের সক্রিয় কর্মী ও নাসিম ওসমান স্মৃতি সংসদের সভাপতি।
সদর মডেল থানার ওসি মো. সাজেদুর রহমানের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, সন্ত্রাস বিরোধী আইন, ২০০৯-এর বিভিন্ন ধারায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। এছাড়া অনিক সরদারের বিরুদ্ধে বন্দর ও মুন্সিগঞ্জ সদর থানায় চারটি মামলা বিচারাধীন রয়েছে।

লোড হচ্ছে...