অর্থ-বাণিজ্যসদর
ভোজ্যতেলের বাজারে সিন্ডিকেটের কারসাজি, ক্যাবের মানববন্ধন
NHP NewsView

নিউজভিউ
ভোজ্যতেলের বাজারে কৃত্রিম সংকট তৈরি করে অতিরিক্ত দামে তেল বিক্রির প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে নারায়ণগঞ্জ। বুধবার (৮ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) জেলা শাখার উদ্যোগে আয়োজিত এক মানববন্ধনে সাধারণ ভোক্তাদের এই ক্ষোভের কথা তুলে ধরা হয়। বক্তারা অভিযোগ করেন, অসাধু ব্যবসায়ীদের একটি শক্তিশালী সিন্ডিকেট বাজারে অস্থিরতা তৈরি করে সাধারণ মানুষের পকেট কাটছে।
মানববন্ধনে বক্তারা বলেন, সরকার নির্ধারিত মূল্যের তোয়াক্কা না করে সয়াবিন তেল প্রতি লিটারে ৩০ থেকে ৩৪ টাকা পর্যন্ত বেশি দামে বিক্রি করা হচ্ছে। বর্তমানে বাজারে বোতলজাত তেল ১৭০ টাকার পরিবর্তে ২০০ টাকা পর্যন্ত দামে বিক্রি হচ্ছে, যা চরম নৈরাজ্যের বহিঃপ্রকাশ। পর্যাপ্ত মজুত থাকা সত্ত্বেও গুদামজাত করে বাজারে কৃত্রিম সংকট তৈরি করা হচ্ছে বলে দাবি করেন ক্যাব নেতৃবৃন্দ। বাজার তদারকিতে প্রশাসনের দুর্বলতার সুযোগ নিয়ে ব্যবসায়ীরা এই স্বেচ্ছাচারিতা চালাচ্ছে বলে তারা মনে করেন।
ভোজ্যতেলের গুণগত মান ও জনস্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করে জেলা ক্যাবের সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন রবিন বলেন, "অসাধু ব্যবসায়ীরা শুধু দামই বাড়াচ্ছে না, বরং নন-ফুড গ্রেড ড্রামে তেল সংরক্ষণ ও বিক্রি করছে। এতে তেলের গুণমান নষ্ট হচ্ছে এবং মানুষ ক্যান্সারসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে পড়ছে।" তিনি অবিলম্বে ফুড-গ্রেড পাত্র ব্যবহার বাধ্যতামূলক করার দাবি জানান।
মানববন্ধন থেকে ক্যাবের পক্ষ থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ দাবি উত্থাপন করা হয়। এর মধ্যে রয়েছে—সরকার নির্ধারিত দামে তেল বিক্রি নিশ্চিত করা, সিন্ডিকেট সদস্যদের দ্রুত আইনের আওতায় আনা, নিয়মিত বাজার মনিটরিং এবং মজুতদারদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কঠোর ব্যবস্থা গ্রহণ।
জেলা কোষাধ্যক্ষ এনামুল হক প্রিন্স ও সদস্য রুকনুজ্জামান মিঠুর সঞ্চালনায় মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা সভাপতি গাজী খায়রুজ্জামান, সহ-সভাপতি তারিকুল ইসলাম, আড়াইহাজার উপজেলার সাধারণ সম্পাদক ছাদেকুর রহমানসহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। সাধারণ মানুষ এই আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করে দ্রুত বাজার স্থিতিশীল করার দাবি জানিয়েছেন।

লোড হচ্ছে...