নারায়ণগঞ্জ
বন্যা পরিস্থিতিতে এইচএসসি স্থগিত চেয়ে নারায়ণগঞ্জে মানববন্ধন
NewsView5

নিউজভিউ ডেস্ক
চলমান বন্যা ও টানা বর্ষণে সৃষ্ট দুর্ভোগের মধ্যে এইচএসসি ও সমমানের পরীক্ষা চালিয়ে যাওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে নারায়ণগঞ্জে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। একই সঙ্গে দুর্যোগের কারণে ১৩ জুলাইয়ের পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার সুযোগ দেওয়ার দাবি জানিয়েছেন তারা।
মঙ্গলবার (১৪ জুলাই) সকালে নগরীর চাষাড়া কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা সমবেত হয়ে সমাবেশ করেন। পরে তারা সরকারের প্রতি দ্রুত পরীক্ষা স্থগিত ও নতুন সময়সূচি ঘোষণার আহ্বান জানান।
সমাবেশে বক্তারা বলেন, দেশের বিভিন্ন এলাকায় বন্যা, জলাবদ্ধতা ও ভেঙে পড়া যোগাযোগব্যবস্থার কারণে হাজারো পরীক্ষার্থীর জন্য কেন্দ্রে পৌঁছানো কঠিন হয়ে পড়েছে। অনেকে জীবনের ঝুঁকি নিয়ে পরীক্ষা দিলেও উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিতে পারেননি। তাই বর্তমান পরিস্থিতিতে পরীক্ষা অব্যাহত রাখা বৈষম্যমূলক হবে।
ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ কলেজ শাখার সদস্যসচিব তাহমিদ আনোয়ার অভিযোগ করেন, শিক্ষার্থীদের বাস্তব সংকট বিবেচনায় নেওয়া হচ্ছে না। তিনি বলেন, দাবি পূরণ না হলে পরীক্ষা শেষে কঠোর কর্মসূচি, এমনকি ব্লকেডেও যেতে বাধ্য হবেন তারা।
একই সমাবেশে ছাত্র ফেডারেশনের স্কুলবিষয়ক সম্পাদক অনামিকা চৌধুরী বলেন, কয়েক দিনের টানা বৃষ্টিতে অনেক পরীক্ষার্থী ভিজে ও হাঁটুসমান পানি পেরিয়ে কেন্দ্রে পৌঁছেছেন। এতে অনেকে অসুস্থ হয়ে পড়েছেন। দুর্যোগে প্রায় ১১ হাজার শিক্ষার্থী সর্বশেষ পরীক্ষায় অংশ নিতে পারেননি বলেও দাবি করেন তিনি। তাদের জন্য পুনঃপরীক্ষার ব্যবস্থা এবং দেশের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পরীক্ষা স্থগিত রাখার দাবি জানান তিনি।
সমাবেশ শেষে শিক্ষার্থীরা জানান, একই দাবিতে দেশের সাতটি বিভাগে একযোগে কর্মসূচি চলছে। দ্রুত সিদ্ধান্ত না এলে আগামীকাল আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

লোড হচ্ছে...