নারায়ণগঞ্জআড়াইহাজার
আড়াইহাজারে মাথাবিহীন অজ্ঞাত পুরুষের লাশ উদ্ধার
NewsView

নিউজ ভিউ
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় এক ভয়াবহ ও নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা সামনে এসেছে। মাহমুদপুর শ্রীনিবাসদী এলাকার একটি চকে মাথাবিহীন অজ্ঞাত এক পুরুষের (৩৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ৭টার দিকে স্থানীয়রা লাশটি পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়।
আড়াইহাজার থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) মো. আলাউদ্দিন জানান, পুলিশ স্থানীয়দের সহায়তায় লাশটি উদ্ধার করে এবং সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে পাঠায়।
ওসি বলেন, "সকালে অজ্ঞাত এই ব্যক্তির মাথাবিহীন মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের বয়স আনুমানিক ৩৫ থেকে ৪০ বছর ধারণা করছি। প্রাথমিকভাবে স্পষ্টভাবেই ধারণা করা হচ্ছে তাকে হত্যা করা হয়েছে। নিহতের সঠিক পরিচয় এবং হত্যাকাণ্ডের রহস্য উন্মোচনে তদন্ত চলছে।"

লোড হচ্ছে...