নারায়ণগঞ্জসদর
নারায়ণগঞ্জে অস্ত্র-গুলি উদ্ধার, আটক ৬
NHP NewsView

নিউজভিউ
নারায়ণগঞ্জে পৃথক অভিযানে ওয়ান শুটারগান, গুলি ও দেশীয় অস্ত্রসহ ২ জন এবং ডাকাতির প্রস্তুতিকালে আরও ৪ জনসহ মোট ৬ জন দুষ্কৃতিকারীকে আটক করেছে সদর মডেল থানা পুলিশ। বুধবার (১৮ মার্চ) দিবাগত রাতে শহরের মসজিদ খানপুর ও নবীগঞ্জ ঘাট এলাকায় এই অভিযানগুলো পরিচালিত হয়।
পুলিশ জানায়, নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি মোহাম্মদ আব্দুল হালিম এর নেতৃত্বে পুলিশ পরিদর্শক (অপারেশনস) মো. মুজিবুর রহমানসহ একটি চৌকশ দল রাত সোয়া ১টা থেকে পৌনে ৩টা পর্যন্ত অভিযান চালায়। মসজিদ খানপুর ও কিল্লারপুল শীতলক্ষ্যা হাউজিং এলাকায় জাহিদ হাসান লেলিন (৩৭) ও জিয়াউর রহমান রাইয়ানের (৪০) বাসায় তল্লাশি চালিয়ে একটি ওয়ান শুটারগান, এক রাউন্ড তাজা গুলি, লোহার ছুরি, খেলনা পিস্তল, ১১টি গুলির খোসা এবং শুটারগানের বিভিন্ন যন্ত্রাংশ উদ্ধার করা হয়। আটককৃত এই দুইজনের বিরুদ্ধে অস্ত্র আইনে নিয়মিত মামলা করা হয়েছে।
অন্যদিকে, পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. জামাল উদ্দিনের নেতৃত্বে রাত আড়াইটার সময় নবীগঞ্জ ঘাট এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে ৪ ডাকাতকে আটক করা হয়। তাদের কাছ থেকে ১টি চাইনিজ কুড়াল, ২টি চাপাতি, ১টি দা ও ১টি হাতুড়ি উদ্ধার করা হয়েছে। আটককৃতরা হলো— মো. অন্তু (২৩), মো. সিয়াম (২১), আপন (২৩) এবং মো. মিজানুর রহমান প্রকাশ শাওন (৪১)।
পুলিশ জানিয়েছে, আটককৃত এই ডাকাত সদস্যদের বিরুদ্ধে সদর মডেল থানা ও বন্দর থানায় ইতিপূর্বে একাধিক ছিনতাই, চুরি ও ডাকাতি প্রস্তুতির মামলা বিচারাধীন রয়েছে। নতুন করে ডাকাতি প্রস্তুতির মামলা দায়েরের পর আজ তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

লোড হচ্ছে...