নারায়ণগঞ্জসদর
গলাচিপায় আওয়ামী লীগ নেতা রবিউল হোসেন গ্রেপ্তার
NewsView

নিউজ ভিউ
নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও ১৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রবিউল হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যা সাতটার দিকে শহরের গলাচিপা রূপারবাড়ি এলাকার নিজ বাসভবন থেকে তাকে আটক করে সদর মডেল থানা পুলিশের একটি দল। তিনি নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত।
অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, রবিউল হোসেনের বিরুদ্ধে সদর মডেল থানায় নিয়মিত মামলা রয়েছে। ৫ আগস্টের পর তিনি আত্মগোপনে থাকলেও সম্প্রতি নিজ বাড়িতে যাতায়াত শুরু করেন।
উল্লেখ্য, এদিন বিকেলে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী নারায়ণগঞ্জে পুলিশকে ‘আওয়ামী সন্ত্রাসীদের’ গ্রেপ্তারে কঠোর নির্দেশ দেওয়ার মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই রবিউলকে গ্রেপ্তার করা হলো।

লোড হচ্ছে...