নারায়ণগঞ্জআড়াইহাজার
সিনেমাটিক স্টাইলে ডাকাতি চক্রের প্রধানসহ ২ জন 'আটক'
NewsView

নিউজ ভিউ, নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের আড়াইহাজার এবং পূর্বাচলের ৩০০ ফিট রাস্তায় 'সিনেমাটিক স্টাইল'-এ অস্ত্রের মুখে জিম্মি করে মোটরসাইকেল ডাকাতি ও ছিনতাইয়ে জড়িত একটি ভয়ংকর চক্রের দুই প্রধানকে ঢাকা থেকে আটক করার করেছে র্যাব-১১ ও র্যাব-০২ এর একটি যৌথ দল।
র্যাব-১১ (সিপিএসসি, নারায়ণগঞ্জ) এবং র্যাব-০২ এর যৌথ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ৩ ডিসেম্বর রাত ১০টায় ডিএমপি, ঢাকার হাজারীবাগ থানা এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। এই অভিযানে সংঘবদ্ধ ডাকাত দল 'তৈয়বুর-রানা গ্রুপের' প্রধান তৈয়বুর (২৩) এবং রানা (২৮)-কে গ্রেফতার করা হয়। আটকের সময় তাদের কাছ থেকে ছিনতাইকৃত একটি জিক্সার মোটরসাইকেল উদ্ধার করা হয়।
র্যাবের দাবি অনুযায়ী, আটককৃত এই গ্রুপটি আড়াইহাজার এবং পূর্বাচল ৩০০ ফিট রাস্তাসহ বিভিন্ন এলাকায় সক্রিয় ছিল। সাম্প্রতিক সময়ে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়াতে আলোচিত ৩০০ ফিট রাস্তায় গড়ে ওঠা ছিনতাই ও বাইক ডাকাত চক্রের সঙ্গেই তারা জড়িত। ব্যস্ত ঢাকার মানুষজন কিছুটা স্বস্তির নিশ্বাস নিতে ৩০০ ফিট রাস্তায় গেলেও, এই চক্র সেখানে ভীতিকর পরিবেশ সৃষ্টি করেছিল।
র্যাব জানিয়েছে, আড়াইহাজারে পাঁচরুখী এলাকায় অস্ত্রের মুখে জিম্মি করে গুলিবর্ষণের মাধ্যমে একাধিক মোটরসাইকেল ডাকাতির ঘটনা এবং সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ব্লগার জিসানের বাইক ডাকাতির ঘটনার সঙ্গেও এই গ্রুপটির সংশ্লিষ্টতা রয়েছে। গোয়েন্দা নজরদারি বৃদ্ধির মাধ্যমে তাদের অবস্থান শনাক্ত করা হয়। পরবর্তী আইনি কার্যক্রমের জন্য আটককৃত অভিযুক্তদের আড়াইহাজার থানায় হস্তান্তর করা হয়েছে।

লোড হচ্ছে...