নারায়ণগঞ্জ
‘ধর্ষণ নির্মূল কমিশন’ চায় ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ কলেজ শাখা
NewsView5

নিউজভিউ
নারী ও শিশু নির্যাতনের ঘটনা প্রতিরোধে রাষ্ট্রীয় উদ্যোগ জোরদারের দাবি জানিয়ে ‘ধর্ষণ নির্মূল কমিশন’ গঠনের আহ্বান জানিয়েছে ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ কলেজ শাখা।
সংগঠনটির আহ্বায়ক মৌমিতা নূর ও সদস্য সচিব তাহমিদ আনোয়ার এক যৌথ বিবৃতিতে সাম্প্রতিক ধর্ষণ ও শিশু হত্যার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন।
বিবৃতিতে মৌমিতা নূর বলেন, দেশে বিচারহীনতার সংস্কৃতির কারণেই একের পর এক ভয়াবহ ঘটনা ঘটছে। তিনি মনে করেন, শুধু বিচার নিশ্চিত করলেই ধর্ষণ কমবে না; এর পাশাপাশি জনসচেতনতা, কার্যকর সামাজিক উদ্যোগ এবং রাষ্ট্রীয় পদক্ষেপ প্রয়োজন। এ লক্ষ্যেই ‘ধর্ষণ নির্মূল কমিশন’ গঠনের দাবি জানান তিনি।
তিনি আরও অভিযোগ করেন, প্রশাসনের ধীরগতির কারণে অপরাধীরা উৎসাহ পাচ্ছে এবং ধর্ষণ পরিস্থিতি উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে।
সদস্য সচিব তাহমিদ আনোয়ার বলেন, আবারও প্রমাণ হয়েছে যে রাষ্ট্র জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ। তিনি প্রশ্ন তোলেন, সাত বছরের একটি শিশুকে ধর্ষণ ও হত্যার পরও কেন প্রশাসনের কার্যকর তৎপরতা দেখা যায়নি এবং কেন প্রতিবারই কেবল আশ্বাসের মধ্যেই সীমাবদ্ধ থাকে রাষ্ট্রীয় প্রতিক্রিয়া।
তিনি বলেন, বিচারহীনতার সংস্কৃতি ও রাজনৈতিক-প্রশাসনিক দুর্বলতার সুযোগে অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠছে। তাই শুধু শোক প্রকাশ নয়, দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত এবং নারী ও শিশু নিরাপত্তায় দীর্ঘমেয়াদি কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান তিনি।

লোড হচ্ছে...