জাতীয়
বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু
NewsView6

নিউজভিউ ডেস্ক
পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে টানা সাত দিন সরকারি ছুটি শেষে সোমবার সকাল থেকে আবারও বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে শুরু হয়েছে পণ্য আমদানি-রপ্তানি বাণিজ্যসহ কার্যক্রম। ফলে বন্দরে শুরু হয়েছে কর্মচাঞ্চল্য।
বন্দর ও কাস্টমস সংশ্লিষ্টরা জানান, ২৫ মে সোমবার থেকে ৩১ মে রবিবার পর্যন্ত ঈদের ছুটিতে বন্ধ ছিল আমদানি রপ্তানি। ১ জুন সোমবার সকালে থেকে খুলেছে বন্দর ও কাস্টমস। চালু হয়েছে আমদানি রপ্তানি। সকাল থেকে শতাধিক পণ্যবাহী ট্রাক যাতায়াত করেছে দুই দেশের বন্দরে।
বেনাপোল স্থলবন্দরের পরিচালক শামীম হোসেন জানান, ঈদের ছুটি শেষে ১ জুন থেকে আবারও আমদানি রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। গত কয়েক দিনের ক্ষতি পুষিয়ে নিতে দিন-রাত স্থলবন্দরের কার্যক্রম চালু থাকবে বলে জানান তিনি।

লোড হচ্ছে...