রাজনীতিসদর
নারী দিবসে মহিলা ফোরামের মানববন্ধন
NHP NewsView

নিউজভিউ
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নারীর প্রতি সকল প্রকার বৈষম্য নিরসন, সম্পত্তিতে সমান অধিকার এবং কর্মক্ষেত্রে মাতৃত্বকালীন ছুটি নিশ্চিত করার দাবিতে নারায়ণগঞ্জে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৮ মার্চ) বিকাল ৪টায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সমাজতান্ত্রিক মহিলা ফোরাম জেলা শাখার উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়। সমাবেশে বক্তারা নারী ও শিশু নির্যাতনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি সমাজ থেকে নারীবিদ্বেষী সংস্কৃতি দূর করার আহ্বান জানান।
জেলা শাখার সভাপতি মিমি পূজা দাসের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক রুখসানা আফরোজ আশা, জেলা সাধারণ সম্পাদক সুলতানা আক্তার, সহ-সভাপতি নিগার সুলতানা পলি এবং সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সাবেক সভাপতি মুন্নি সরদার। সংহতি প্রকাশ করে আরও বক্তব্য রাখেন ছাত্র ফ্রন্টের জেলা আহ্বায়ক সাইফুল ইসলাম ও সদস্য সচিব নাসিমা আক্তার।
বক্তারা বলেন, ১৯১০ সালে ক্লারা জেটকিনের প্রস্তাবের মধ্য দিয়ে নারী দিবসের যে সূচনা হয়েছিল, তার মূল লক্ষ্য ছিল নারীর মানবিক মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠা। কিন্তু স্বাধীনতার ৫৪ বছর পার হলেও বাংলাদেশের নারীরা আজও আইনি বৈষম্য ও নির্যাতনের শিকার। সংবিধানে সমানাধিকারের কথা থাকলেও পৈতৃক সম্পত্তিতে নারীর অধিকার আজও প্রতিষ্ঠিত হয়নি এবং বেসরকারি খাতে নারী শ্রমিকরা ৬ মাসের সবেতন মাতৃত্বকালীন ছুটি থেকে বঞ্চিত হচ্ছেন।
সমাবেশে ২০২৪-এর গণঅভ্যুত্থানে নারীদের অগ্রণী ভূমিকার কথা স্মরণ করে বক্তারা ক্ষোভ প্রকাশ করেন। তাঁরা বলেন, "নতুন সরকার ক্ষমতায় আসার এক মাস অতিবাহিত হতে চললেও নারী নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় কার্যকর কোনো পদক্ষেপ দৃশ্যমান নয়। নরসিংদী, ঢাকা, পাবনা ও চট্টগ্রামে সম্প্রতি ঘটে যাওয়া লোমহর্ষক নারী নির্যাতনের ঘটনাগুলো আমাদের উদ্বিগ্ন করছে।" বক্তারা মনে করেন, কেবল অপরাধীকে গ্রেপ্তার করলেই সমাধান হবে না; বরং নারীর প্রতি নেতিবাচক দৃষ্টিভঙ্গি বদলাতে পাঠ্যপুস্তকে মহীয়সী নারীদের জীবনী অন্তর্ভুক্ত করা এবং পর্নোগ্রাফি রোধ করা জরুরি।
তাঁরা আরও বলেন, পুঁজিবাদের শোষণ এবং ধর্মান্ধ-সাম্প্রদায়িক অপশক্তির আক্রমণ নারীর জীবনকে দুর্বিষহ করে তুলছে। নারী দিবসের চেতনাকে ধারণ করে শোষণহীন ও সাম্য সমাজ গড়তে ঐক্যবদ্ধ লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করা হয় এই সমাবেশ থেকে। মানববন্ধন শেষে মিছিলের মাধ্যমে কর্মসূচিটি সমাপ্ত হয়।

লোড হচ্ছে...