আন্তর্জাতিক
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন বিজেপি’র শুভেন্দু
NewsView4

নিউজভিউ ডেস্ক
ভারতের পশ্চিমবঙ্গের রাজনৈতিক মানচিত্রে এক নতুন যুগের সূচনা হলো। প্রথমবার ভারতের এই সীমান্ত রাজ্যে ক্ষমতায় এল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। কয়েক দশকের বাম ও তৃণমূল শাসনের অবসান ঘটে এর মধ্য দিয়ে। রাজ্যের প্রথম বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন শুভেন্দু অধিকারী।
শনিবার (৯ মে) স্থানীয় সময় বেলা সাড়ে ১১টায় কলকাতার ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে তিনি শপথ নেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
এ অনুষ্ঠানের মঞ্চে ছিলেন, বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ, আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ডু, ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা, দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত, বিহারের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধরি, চিরাগ পাসোয়ান, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাডনবীশ, অগ্নিমিত্রা পাল, মিঠুন চক্রবর্তীসহ কেন্দ্র ও রাজ্য বিজেপির শীর্ষ নেতারা।
এদিন আরও শপথ গ্রহণ করেছেন দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, অশোক কীর্তনিয়া, নিশীথ প্রামাণিক এবং ক্ষুদিরাম টুডু।

লোড হচ্ছে...