নারায়ণগঞ্জ
ওসমান হাদীর মৃত্যুতে আনিসুল ইসলাম সানির গভীর শোক
NewsView

নিউজ ভিউ
জুলাই বিপ্লবের অন্যতম অগ্রসৈনিক, ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং জাতীয় বীর শরীফ ওসমান হাদীর অকাল মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাসাস কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম আহ্বায়ক ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আনিসুল ইসলাম সানি।
শুক্রবার (১৯ ডিসেম্বর) সংবাদমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় আনিসুল ইসলাম সানি বলেন, শরীফ ওসমান হাদী ছিলেন চব্বিশের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের এক সাহসী ও আপসহীন কণ্ঠস্বর। জুলাই বিপ্লবের চেতনাকে সমুন্নত রাখতে তিনি যে নির্ভীক ভূমিকা পালন করেছেন, জাতি তা চিরকাল শ্রদ্ধার সাথে স্মরণ করবে। তাঁর এই অকাল চলে যাওয়া দেশের জন্য এক অপূরণীয় ক্ষতি।
তিনি আরও বলেন, “আমি মহান আল্লাহর দরবারে প্রার্থনা করি, তিনি যেন এই বীর যোদ্ধার সকল ত্যাগ কবুল করে তাকে জান্নাতুল ফেরদাউসের সর্বোচ্চ মাকাম এবং শহীদি মর্যাদা দান করেন। একই সাথে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের এই কঠিন শোক সইবার ধৈর্য দান করুন।”
বিবৃতিতে আনিসুল ইসলাম সানি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকবিহ্বল পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর দুর্বৃত্তদের গুলিতে আহত হয়ে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে ইন্তেকাল করেন শরীফ ওসমান হাদী। তাঁর মৃত্যুতে পুরো দেশজুড়ে বর্তমানে শোকের ছায়া নেমে এসেছে।

লোড হচ্ছে...