সারা দেশ
গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক
NewsView

নিউজভিউ ডেস্ক
ভোলায় গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে জেলা ডিবি পুলিশ। সোমবার (১৮ মে) সকাল সাতটায় সদর মডেল থানাধীন বাপ্তা ৩নং ওয়ার্ডের মোঃ শাজাহানের বসত বাড়ীর পরিত্যক্ত রুম থেকে তাদের আটক করা হয়।
ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল মোঃ শাজাহানের বসত বাড়িতে অভিযান চালায়। এ সময় তল্লাশিতে ১০০ গ্রাম গাঁজা ও ১৫০ পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেফতার করা হয়।
আটককৃতরা হলেন ভোলা সদরের কাচিয়া ১নং ওয়ার্ডের মৃত শাহ আলমের ছেলে মোঃ আব্বাস (৩৮) এবং বাপ্তা ১নং ওয়ার্ডের সামসুদ্দিনের ছেলে মোঃ রিয়াদ (২০)।
ডিবি পুলিশ আরও জানায়, ঘটনায় আসামিদের বিরুদ্ধে ভোলা সদর মডেল থানায় একটি মাদক মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি ও অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

লোড হচ্ছে...