নারায়ণগঞ্জসদর
নারায়ণগঞ্জে স্বরাষ্ট্র উপদেষ্টা
'নিরাপত্তা নিয়ে সংশয় নেই, নির্বাচন থেকে সরে দাঁড়ানো ব্যক্তিগত বিষয়'
NewsView

নিউজ ভিউ
দেশে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কোনো ধরনের সংশয় নেই বলে স্পষ্ট জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে নারায়ণগঞ্জে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, কোনো প্রার্থী যদি নিরাপত্তার অজুহাতে নির্বাচন থেকে সরে দাঁড়ান, তবে সেটি একান্তই তাঁর ব্যক্তিগত মতামত।
সম্প্রতি নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপি প্রার্থীর নির্বাচন থেকে সরে দাঁড়ানোর প্রেক্ষিতে উপদেষ্টা বলেন, “কোন প্রার্থী কি জন্য নির্বাচন করবে না এটা তার ব্যক্তিগত বিষয়। নিরাপত্তার কথা বলে যিনি প্রার্থিতা প্রত্যাহার করেছেন, তিনিই আসলে বলতে পারবেন তিনি কী ধরনের নিরাপত্তাহীনতায় ভুগছেন। তবে আমি নিশ্চিত করছি, সার্বিকভাবে দেশে নিরাপত্তা নিয়ে কোনো সংশয় নেই।”
তিনি আরও যোগ করেন, এখানে সাংবাদিক ও ব্যবসায়ীসহ সবাই উপস্থিত আছেন; কেউ যদি ব্যক্তিগতভাবে নিজেকে অনিরাপদ মনে করেন, তবে সেটি তাঁর নিজস্ব বিষয় হতে পারে, কিন্তু রাষ্ট্রীয়ভাবে নিরাপত্তার কোনো ঘাটতি নেই। এ সময় তিনি আহত ওসমান হাদীর দ্রুত আরোগ্য কামনায় সবার কাছে দোয়া চান।
এদিন দুপুর আড়াইটায় বিকেএমইএ ভবনের নিচতলায় জেলা পুলিশ ও ইন্ডাস্ট্রিয়াল পুলিশকে ৬টি লেগুনা (পুলিশ ভ্যান) হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বিকেএমইএ-র এই উদ্যোগকে ‘প্রশংসনীয় ও দৃষ্টান্তমূলক’ অভিহিত করে তিনি বলেন, জুলাই-আগস্ট আন্দোলনের সময় পুলিশের অনেক যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে। এই সংকটকালে ব্যবসায়ীদের এগিয়ে আসা পুলিশের কাজকে অনেক সহজ করে দেবে।
তিনি আশা প্রকাশ করেন, নতুন এই পুলিশ ভ্যানগুলো শিল্পাঞ্চল ও জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে বিকেএমইএ-র ঊর্ধ্বতন নেতৃবৃন্দ, জেলা পুলিশ ও শিল্প পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

লোড হচ্ছে...