নারায়ণগঞ্জ
শহীদ জনির অসুস্থ ভাইয়ের পাশে মামুন মাহমুদ
NewsView5
.jpg)
নিউজভিউ ডেস্ক
চিকিৎসার ব্যয় বহন করতে হিমশিম খাচ্ছে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ জনির পরিবার। পরিবারের এই সংকটের কথা জানতে পেরে অসুস্থ বড় ভাই আশিসের চিকিৎসায় সহযোগিতার হাত বাড়িয়েছেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ।
মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে জেলা পরিষদ কার্যালয়ে জনির বাবা মো. ইয়াসিনের হাতে চিকিৎসা সহায়তার অর্থ তুলে দেওয়া হয়।
২০২৪ সালের ২০ জুলাই। জুলাই আন্দোলনের উত্তাল সময়ে সিদ্ধিরগঞ্জের শিমরাইলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে শহীদ হন ইয়াসিনের ছোট ছেলে জনি। মৃত্যুর সময় তার বয়স ছিল ১৭ বছর ৩ মাস ১৩ দিন।
জনির মৃত্যুর পরও পরিবারটির সংকট কাটেনি। ২২ বছর বয়সী বড় ছেলে আশিস বেশ কয়েক মাস ধরে অসুস্থ থাকায় নিয়মিত চিকিৎসার প্রয়োজন হচ্ছে। তার চিকিৎসা চালাতে গিয়ে আর্থিকভাবে বিপাকে পড়েছেন পরিবারের সদস্যরা।
পরিবারটির এমন পরিস্থিতির কথা জানতে পেরে তাদের পাশে দাঁড়ানোর উদ্যোগ নেন অধ্যাপক মামুন মাহমুদ। মঙ্গলবার তিনি নিজ হাতে ইয়াসিনের কাছে চিকিৎসা সহায়তা পৌঁছে দেন।
সহায়তা দেওয়ার সময় শহীদ জনির পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন তিনি এবং তাদের বর্তমান পরিস্থিতির খোঁজ নেন। একই সঙ্গে আশিসের দ্রুত আরোগ্য কামনা করেন।
জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যদের পাশে দাঁড়ানোর অংশ হিসেবেই এ সহযোগিতা দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।

লোড হচ্ছে...