সারা দেশ
২৪ ঘণ্টায় সোয়া ৩ কোটি টাকা টোল আদায়
ঈদে ঘর ফেরা মানুষের চাপ বেড়েছে যমুনা সেতুতে
NewsView6

যমুনা সেতুতে যানবাহন চলাচল বেড়েছে। ছবি : সংগৃহীত
নিউজভিউ ডেস্ক
স্বজনদের সঙ্গে ঈদ করতে ঘরে ফিরছে কর্মজীবী মানুষ। আগামীকাল সোমবার ঈদের সরকারি ছুটি শুরু হলেও দুদিন আগে থেকেই ঘরমুখো মানুষের চাপ বেড়েছে উত্তরের মহাসড়কে। ফলে যমুনা সেতুতে যানবাহনের চাপ দিগুণ বেড়েছে। গত ২৪ ঘণ্টায় যমুনা সেতুতে ৩৪ হাজারেরও বেশি যানবাহন চলাচল করেছে। বিপরীতে টোল আদায় হয়েছে ৩ কোটি ২৪ লাখ টাকারও বেশি। এদিকে যানবাহনের চাপ বাড়লেও কোথাও কোনো যানজট বা ধীরগতির খবর পাওয়া যায়নি।
শনিবার সকালে যমুনা সেতু কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, গত শুক্রবার দিবাগত রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৩৪ হাজার ৯৬৬টি যানবাহন চলাচল করেছে। বিপরীতে টোল আদায় হয়েছে ৩ কোটি ২৪ লাখ ৩৩ হাজার ৪০০ টাকা। এর মধ্যে সেতুর পূর্ব টোলপ্লাজায় (উত্তরবঙ্গগামী লেন) ১৮ হাজার ৮৫৯টি যানবাহনের বিপরীতে টোল আদায় হয়েছে ১ কোটি ৭০ লাখ ২১ হাজার ৪৫০ টাকা। অন্যদিকে পশ্চিম টোলপ্লাজায় ১৬ হাজার ১০৭টি যানবাহনের বিপরীতে টোল আদায় হয়েছে ১ কোটি ৫৪ লাখ ১১ হাজার ৯৫০ টাকা।
যমুনা সেতু কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন বলেন, শুক্রবার বিকাল থেকে এই মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। গতকাল শনিবার পর্যন্ত ১৪টি বুথে টোল আদায় করা হয়েছে। যানবাহনের চাপ সামলাতে শনিবার থেকে আরো চারটি অতিরিক্ত বুথ চালু করা হবে।
সিরাজগঞ্জ পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সান্তু জানান, ঈদে ঘরে ফেরা মানুষের নিরাপত্তা ও যানজট নিরসনে ৬ শতাধিক পুলিশ ফোর্স নিয়োজিত রয়েছে। আশা করছি এবারের ঈদ যাত্রাও হবে শান্তিপূর্ণ।

লোড হচ্ছে...