নারায়ণগঞ্জবন্দর
জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার জন্য ডিসির নির্দেশ
NHP NewsView

নিউজভিউ
নারায়ণগঞ্জের বন্দর উপজেলার বিভিন্ন সরকারি দপ্তর ও প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মো. রায়হান কবির। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) পূর্বনির্ধারিত সফরসূচি অনুযায়ী তিনি উপজেলার গুরুত্বপূর্ণ প্রশাসনিক কার্যালয়সমূহ সরেজমিনে পরিদর্শন করেন।
পরিদর্শনকালে জেলা প্রশাসক উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, বন্দর উপজেলা ভূমি অফিস, বন্দর থানা এবং বন্দর ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেন। এছাড়াও তিনি চুনভূড়া কমিউনিটি ক্লিনিকসহ সফরসূচিতে অন্তর্ভুক্ত অন্যান্য সরকারি দপ্তরগুলোতে যান।
সফরকালে জেলা প্রশাসক প্রতিটি দপ্তরের সেবাদান পদ্ধতি অত্যন্ত গুরুত্বের সাথে পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি উপস্থিত কর্মকর্তা ও কর্মচারীদের জনসেবার মান নিশ্চিত করতে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। তিনি গুরুত্বারোপ করেন যেন সাধারণ মানুষ কোনো ধরনের ভোগান্তি বা দুর্নীতি ছাড়াই সরকারি সেবা সহজে পেতে পারে। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার জন্য তিনি সংশ্লিষ্ট সকলকে নির্দেশ দেন।
পরিদর্শনকালে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বন্দর উপজেলার স্থানীয় প্রশাসনের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

লোড হচ্ছে...