নারায়ণগঞ্জ
পদ্মা রেল সেতুর নিচে মাটি অপসারণে কোনো ঝুঁকি নেই: রেলমন্ত্রী
NewsView5
.webp)
নিউজভিউ ডেস্ক
পদ্মা রেল সেতুর ভায়াডাক্টের নিচে মাটি অপসারণে রেললাইন বা সেতুর কাঠামোর কোনো ধরনের ঝুঁকি নেই বলে জানিয়েছেন সড়ক, রেল ও নৌ পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, প্রকল্পের নকশা ও চুক্তি অনুযায়ী ভায়াডাক্ট নির্মাণকালে অস্থায়ীভাবে ভরাট করা মাটি এখন অপসারণ করা হচ্ছে এবং এর নেতিবাচক নয়, বরং ইতিবাচক প্রভাব রয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই) সকালে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার আলীগঞ্জ এলাকায় পদ্মা রেল সেতুর ভায়াডাক্টের নিচে চলমান ডিমোবিলাইজেশন কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, পদ্মা রেল সেতুর ভায়াডাক্টের নিচে মাটি অপসারণ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে যে নিরাপত্তা শঙ্কার কথা ছড়ানো হচ্ছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন ও বিভ্রান্তিকর। প্রকল্পের নিরাপত্তা নিশ্চিত করা, পরিবেশের স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনা এবং ভবিষ্যৎ পরিকল্পনার স্বার্থেই এ কাজ করা হচ্ছে।
তিনি জানান, ১৬ দশমিক ৭৬ কিলোমিটার এলাকার মধ্যে ইতোমধ্যে ১৪ দশমিক ৪ কিলোমিটারে মাটি অপসারণের কাজ শেষ হয়েছে। অবশিষ্ট ২ দশমিক ৩৪ কিলোমিটার এলাকায় গড়ে সাড়ে তিন ফুট মাটি অপসারণ করা হবে। এতে ভায়াডাক্ট বা রেললাইনের কোনো ঝুঁকি সৃষ্টি হবে না; বরং প্রাকৃতিক জলপ্রবাহ ও পরিবেশের ভারসাম্য পুনরুদ্ধারে এটি প্রয়োজন।
মন্ত্রী আরও বলেন, পুরো কাঠামো প্রকৌশলগতভাবে নিরাপদ এবং দেশের স্বার্থেই পরিকল্পনা অনুযায়ী কাজ বাস্তবায়ন করা হচ্ছে।
এ সময় সড়ক পরিবহন ও রেল প্রতিমন্ত্রী হাবিবুর রহমান, রেল মন্ত্রণালয়ের সচিব ফাহিমুল ইসলাম, প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার আবুল হাসনাত মোহাম্মদ সায়েম, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

লোড হচ্ছে...