নারায়ণগঞ্জ
সকল হত্যা ও মব সন্ত্রাসের বিচারের দাবিতে ছাত্র ফ্রন্টের সমাবেশ
NewsView

নিউজভিউ
দীপু চন্দ্র দাস, ওসমান হাদি ও আয়েশাসহ সকল রাজনৈতিক হত্যাকাণ্ড, মব জাস্টিসের নামে সন্ত্রাস এবং অগ্নিসংযোগের বিচারের দাবিতে নারায়ণগঞ্জে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ জানুয়ারি) সকাল ১১টায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশ থেকে নেতৃবৃন্দ দেশে চলমান লুটপাট, ভাঙচুর ও উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর অপতৎপরতা রোধে সকল দেশপ্রেমিক গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। একইসঙ্গে গণতন্ত্রের পথে বাধা সৃষ্টি এবং নির্বাচন বানচালের যেকোনো চক্রান্ত প্রতিহত করার ঘোষণা দেন তারা।
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলা শাখার আহ্বায়ক সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে বক্তব্য রাখেন জেলার সাধারণ সম্পাদক নাছিমা সরদার। সমাবেশে আরও বক্তব্য রাখেন সরকারি তোলারাম কলেজ শাখার সংগঠক মোহাম্মদ অর্ক এবং ফতুল্লা থানার সংগঠক আমীর হামজা প্রমুখ।
বক্তারা বলেন, রাজনৈতিক প্রতিহিংসা এবং মব সন্ত্রাসের কারণে একের পর এক প্রাণহানি ঘটছে, যা একটি গণতান্ত্রিক সমাজের জন্য চরম হুমকিস্বরূপ। অবিলম্বে দীপু চন্দ্র দাসসহ সকল হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

লোড হচ্ছে...