সারা দেশ
মিয়ানমারে পাচার হচ্ছিল
সেন্টমার্টিন থেকে ২৪০০ বস্তা সিমেন্টসহ আটক ৩৩
NewsView

অভিযানে আটককৃতরা
নিউজভিউ ডেস্ক
সেন্টমার্টিন সংলগ্ন সমুদ্রে নৌবাহিনী ও কোস্ট গার্ডের যৌথ অভিযানে মিয়ানমারে পাচারকালে ২,৪০০ বস্তা সিমেন্ট, তিনটি বোটসহ ৩৩ জন পাচারকারী আটক হয়েছে। রবিবার দুপুরের দিকে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
সেন্টমার্টিনের দক্ষিণ-পশ্চিম সংলগ্ন সমুদ্র এলাকায় গত শনিবার সারা দিনব্যাপী কোস্ট গার্ড আউটপোস্ট শাহপরী, স্টেশন সেন্টমার্টিন ও নৌবাহিনীর সমন্বয়ে গোপন সংবাদের ভিত্তিতে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়।
আটক পাচারকারীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা উক্ত ফিশিং বোট তিনটির মাধ্যমে হাতিয়া ও সন্দ্বীপ এর বিভিন্ন জায়গা হতে সিমেন্ট বোঝাই করে মিয়ানমারের নিষিদ্ধ গোষ্ঠীকে সরবরাহের উদ্দেশ্যে গমন করছিল।
এ ধরনের চোরাচালানের সঙ্গে জড়িত মূলহোতাদের শনাক্ত ও গ্রেফতারে গোয়েন্দা তৎপরতা জোরদারের পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সমন্বিত কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে।
জব্দ সিমেন্ট, পাচার কাজে ব্যবহƒত বোট এবং আটককৃত পাচারকারীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। পাচার ও চোরাচালান রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের যৌথ অভিযান অব্যাহত রাখবে বলে তিনি জানান।
লোড হচ্ছে...