নারায়ণগঞ্জ
বিজয় দিবসে পল্লীবিদ্যুৎ সমিতির শ্রদ্ধা নিবেদন
NewsView

নিউজ ভিউ
কেবল বিদ্যুৎ সঞ্চালন নয়, জাতীয় চেতনার প্রবাহকেও সমুন্নত রাখলো নারায়ণগঞ্জ-১ ও ২ পল্লীবিদ্যুৎ সমিতি। মহান বিজয় দিবস উপলক্ষে একাত্তরের বীর শহীদদের প্রতি সম্মান জানাতে সমিতির কর্মকর্তারা সম্মিলিতভাবে পুষ্পস্তবক অর্পণ করেছেন। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ৯টায় নারায়ণগঞ্জ চাষাঢ়া বিজয়স্তম্ভে এই শ্রদ্ধা নিবেদন করা হয়।
দেশ গঠনে বিদ্যুৎ বিভাগের ভূমিকার পাশাপাশি মুক্তিযুদ্ধের মূল্যবোধ ধরে রাখার অঙ্গীকার নিয়ে পল্লীবিদ্যুৎ সমিতির ঊর্ধ্বতন কর্মকর্তারা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান।
এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-১ ও ২ এর সিনিয়র জেনারেল ম্যানেজার প্রকৌশলী শেখ মোহাম্মদ আলী, ডিজিএম, কারিগরি, প্রকৌশলী মোহাম্মদ কামাল হোসেন, এজিএম এমএস প্রকৌশলী মোঃ আতিকুর রহমান, এজিএম আইটি সাজ্জাদ হোসেন বিজয়, এজিএম ওএন্ডএম, মদনপুর প্রকৌ. দীন মাহমুদ আরাফাত, এজিএম ইএন্ডসি মোঃ মফিজুল ইসলাম, নারায়ণগঞ্জ পবিস-১ এর প্রকৌশলী মোঃ মজিবুর রহমান সহ অন্যান্য কর্মকর্তারা।

লোড হচ্ছে...