আন্তর্জাতিক
জম্মু-কাশ্মীরে গোলাগুলি, আহত ৭ ভারতীয় সেনা
NewsView

নিউজভিউ
ভারতের জম্মু ও কাশ্মীরের কিস্তওয়ার জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকধারীদের তীব্র গোলাগুলির ঘটনা ঘটেছে। পাকিস্তানভিত্তিক সশস্ত্র গোষ্ঠী জইশ-ই-মোহাম্মদের (জেইএম) সদস্যদের লক্ষ্য করে চালানো এই অভিযানে অন্তত সাতজন ভারতীয় সেনা আহত হয়েছেন। রোববার (১৮ জানুয়ারি) দুপুরের দিকে কিস্তওয়ারের চাত্রু এলাকার দুর্গম পাহাড়ি অঞ্চলে এই সংঘর্ষ শুরু হয়।
অপারেশন ত্রাশি-আই ভারতীয় সেনাবাহিনীর জম্মুভিত্তিক ‘হোয়াইট নাইট কোর’ এই অভিযানের নাম দিয়েছে ‘অপারেশন ত্রাশি-আই’। সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জম্মু ও কাশ্মীর পুলিশের সঙ্গে যৌথভাবে চাত্রুর উত্তর-পূর্বে সোনার এলাকায় একটি তল্লাশি অভিযান শুরু করা হয়। সেনারা এলাকাটি ঘেরাও করতে শুরু করলে সেখানে লুকিয়ে থাকা দুই থেকে তিনজন বিদেশি বন্দুকধারী অতর্কিত গুলি চালায়।
রক্তক্ষয়ী সংঘর্ষ ও উদ্ধার অভিযান কর্মকর্তারা জানিয়েছেন, বন্দুকধারীরা নির্বিচারে গুলি চালানোর পাশাপাশি ঘেরাও ভাঙতে নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে বেশ কয়েকটি গ্রেনেড নিক্ষেপ করে। এতে সাত সেনা সদস্য আহত হন। আহতদের দ্রুত উদ্ধার করে হেলিকপ্টারের মাধ্যমে নিকটস্থ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
ঘেরাও জোরদার ও ড্রোন ব্যবহার ঘটনাস্থলে সেনাবাহিনী, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ) ও পুলিশের অতিরিক্ত সদস্য মোতায়েন করে ঘেরাও আরও শক্ত করা হয়েছে। ঘন জঙ্গল ও দুর্গম এলাকা হওয়ায় বন্দুকধারীদের অবস্থান শনাক্ত করতে ড্রোনসহ উন্নত নজরদারি সরঞ্জাম এবং বিশেষভাবে প্রশিক্ষিত কুকুর ব্যবহার করা হচ্ছে। বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযান এখনও চলমান রয়েছে।
উল্লেখ্য, চলতি বছরে জম্মু অঞ্চলে নিরাপত্তা বাহিনী ও বন্দুকধারীদের মধ্যে এটি তৃতীয় বড় সংঘর্ষ। এর আগে ৭ ও ১৩ জানুয়ারি কাঠুয়া জেলায় পৃথক দুটি সংঘর্ষের ঘটনা ঘটেছিল। গত বছরের ১৫ ডিসেম্বর উদমপুর জেলায় একই ধরণের এক বন্দুকযুদ্ধে এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছিলেন। সূত্র: এনডিটিভি ও দ্য হিন্দু।

লোড হচ্ছে...